৫ মাসের অন্তঃসত্ত্বা কাল্কি ইজরায়েলি বয়ফ্রেন্ডকে নিয়ে দেখছেন নতুন স্বপ্ন!
বছর খানেক আগে পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে বিয়ে হয়েছিল কাল্কির। সেই সময় বি-টাউনে সেটাই ছিল সবচেয়ে বড় আলোচনার বিষয়। যদিও পরবর্তীকালে হুমা কুরেশির সঙ্গে অনুরাগ কশ্যপ 'গ্যাংস অফ ওয়াসেপুর ' এর শ্যুটিং চলাকালীন ঘনিষ্ঠ হয়ে পড়েন বলে খবর চাউর হয়। আর সেই ঘটনার জেরে বিচ্ছেদ হয় কাল্কি ও অনুরাগের।

এরপর সময় ঘুরছে। দুই প্রান্তের দুই সেলেব নিজেদের মতো করে এগিয়েছেন জীবনে। কাল্কির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে ইজরাইলের গাই হার্শবার্গের। আর সেই সম্পর্ক থেকেই এখন ৫ মাসের অন্তঃসস্ত্বা কাল্কি। এক সর্বভারতীয় সংবাদপত্রে কাল্কি জানিয়েছেন, গোয়ার স্থানীয় 'নিউট্রালিস্ট বার্থ সেন্টারে' 'ওয়াটার বার্থ' পদ্ধতিতে তিনি জন্ম দিতে চান সন্তানের। কারণ তাঁর দাবি এতে খুবই আরামদায়ক হয় প্রসব-ক্ষণ।
ইতিমধ্যেই বয়ফ্রেন্ড গাইয়ের সঙ্গে সন্তানের নাম ভেবে ফেলেছেন কাল্কি। তাঁর দাবি, তাঁরা যে নামটি ভেবেছেন, তা সকলের ভালো লাগতে বাধ্য। আর সেই নাম মেয়ে হোক বা ছেলে সন্তান, সকলের জন্যই প্রযোজ্য হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications