শুক্রবার মুক্তি পাচ্ছে রজনীকান্তের 'কাবালি', চেন্নাই, বেঙ্গালুরুতে ছুটি ঘোষণা বহু কোম্পানিতে
তিনি মিসড কল দিলেও কথা বলে নেন। মাদাম তুসোর মূর্তি তাঁর বাড়িতে রয়েছে। তিনি সুপ্রভাত না বললে সূর্য ওঠে না। তিনি চেক লিখলে ব্যাঙ্ক বাউন্স করে যায়। এমন নানা মজার জোকস চালু রয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার রজনীকান্তের নামে।
তবে এসব যে নেহাত ফ্লুক নয়, কিছু অতিমানবীয় চমৎকার যে তিনি করতে পারেন তার ফের প্রমাণ দিলেন রজনীকান্ত। শুক্রবার মুক্তি পেতে চলেছে রজনীকান্তের সিনেমা 'কাবালি'। আর সেজন্য আগেভাগে বিভিন্ন কোম্পানি ও প্রযোজনা সংস্থা আগেভাগে ছুটি ঘোষণা করে দিয়েছে।

জানা গিয়েছে, চেন্নাই ও বেঙ্গালুরুর বেশ কিছু কোম্পানি কাবালি মুক্তির দিন সংস্থার অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনকী কিছু কোম্পানি কর্মীদের জন্য সিনেমার টিকিটেরও ব্যবস্থা করেছে।
ফাইন্ডাস নামে এক স্টার্ট আপ সংস্থা শুক্রবার অফিসে ছুটি ঘোষণা করেই থেমে থাকেনি। কর্মীদের জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিটেরও ব্যবস্থা করেছে। এমনকী আগামী ২২ জুলাই শুক্রবার তামিলনাড়ুতে ছুটি ঘোষণারও আবেদন জানিয়েছেন চিঠিও গিয়েছে মুখ্যমন্ত্রী জয়ললিতার দফতরে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications