২০ বছরের বিচ্ছেদ, অবশেষে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক বিয়ে সারলেন লাস ভেগাসে
২০ বছরের বিচ্ছেদ, অবশেষে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক বিয়ে সারলেন লাস ভেগাসে
বিচ্ছেদ হয়েছে ২০ বছর। সম্পর্কে থাকার সময় কখনও তা মধুর ছিল আবার কখনও সেখানে তিক্ততাও এসেছে। ছাড়াছাড়িও হয়েছে। কিন্তু এসবের পরেও একে-অপরের ভালোবাসার টানে এক হলেন হলিউডের এই তারকা জুটি। অবশেষে লাস ভেগাসে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক বিয়ে সারলেন। হলিউড তারকা জেনিফার তাঁর বিয়ের খবর নিশ্চিত করেছেন তাঁর ওয়েবসাইটে এবং এই ব্যক্তিগত পরিসরে হওয়া বিয়ের কিছু ছবিও তিনি শেয়ার করেছেন। জেনিফার জানিয়েছেন তিনি ও অ্যাফ্লেক লাস ভেগাসে পালিয়ে আসেন এবং ১৬ জুলাই লস ভেগাসের একটি চ্যাপেলে বিয়ের শপথ নেন জেনিফার-বেন।
|
জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক বিয়ে করলেন
সোশ্যাল মিডিয়ায় নব দম্পতির বিয়ের পোশাক পরা কিছু ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। সাদা রঙের গাউনে জেনিফারের লুক ছিল নজরকাড়া। বেন পরেছিলেন সাদা রঙের টাক্সিডো। জেনিফার ও বেন বিয়ের পোশাক পরে সেলফি তোলেন ভক্তদের জন্য। বিয়ের পোশাক নিয়ে জেনিফার বলেন যে এই পোশাকটি তিনি অনেকদিন ধরে রেখে দিয়েছেন ৷ শেষ পর্যন্ত এল সেই মুহূর্ত ৷ জেনিফার তাঁর নিউজলেটারে লিখেছেন, 'ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ভালোবাসা ধৈর্য্যেরও। ২০ বছরের ধৈর্য্য। এটাই আমরা চেয়েছিলাম। গতরাতে আমরা ভেগাস উড়ে যাই, অন্য চার দম্পতির সঙ্গে লাইসেন্সের জন্য লাইনে দাঁড়িয়েছি, সকলেই বিশ্বের বিয়ের রাজধানীতে একই সফর করছেন।' জেনিফার জানিয়েছেন তাঁরা সাদা রঙের একটি চ্যাপেলে যান মধ্যরাতে। চ্যাপেলটি জেলো ও বেনের বিয়ের জন্য কিছুক্ষণ বেশি খোলা রেখেছিল। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে জেনিফার নিজেকে 'মিসেস জেনিফার লিন অ্যাফ্লেক' বলে সম্বোধন করেছেন।

বিচ্ছেদের পর বিয়ে
২০০২ সালে আংটি বদল করেছিলেন জেনিফার ও বেন। কিন্তু এর এক বছর পরেই নিজেদের সম্পর্কে ইতি টানেন দুই তারকা। এনগেজমেন্ট ভাঙার পর দুজনেই সম্পর্কে জড়ান অন্য অন্য ব্যক্তির সঙ্গে। বিয়ে করেন এবং তাঁদের সন্তানও রয়েছে। এরপরই গত এপ্রিলে ফের একে অপরের সঙ্গে আংটি বদল করেন। ৫২ বছরের জেনিফার ও ৪৯ বছরের বেনের পুরনো প্রেমই ফিরে আসে নতুন রূপে।
|
জেনিফারের আঙুলে বিয়ের আংটি
জেনিফার আরও একটি ছবি পোস্ট করেছেন বিছানা থেকে। যেখানে তিনি নিজেই জানিয়েছেন যে তিনি বিবাহিত এবং তাঁর আঙুলে রয়েছে বিয়ের আংটি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার পক্ষ থেকে বেন ও জেনিফারের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। জেনিফারের হেয়ার স্টাইলিস্ট তাঁর বিয়ের আগের একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে সাদা গাউন পরেছিলেন জনপ্রিয় পপ তারকা।
|
বেনিফার নামে পরিচিত
গোটা বিশ্বে লোপেজ ও অ্যাফ্লেক বেনিফার বলে পরিচিত। গত বছর নিজের নিজের সঙ্গীদের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বেনিফার আবার এক হন। বেনের সঙ্গে বিচ্ছেদের পর বহুদিনের বন্ধু মার্ক অ্যান্টনিকে মন দেন জেনিফার। অন্যদিকে জেনিফার গার্নারের সঙ্গে সংসার পাতেন বেন। দু'জনের তিন সন্তান রয়েছে। জেনিফার গার্নারের সঙ্গে বিচ্ছেদের পর অ্যানা দে আর্মাসের প্রেমে পড়েছিলেন বেন অ্যাফ্লেক। জেনিফার ততদিনে আবার বেসবল তারকা অ্যালেক্স রডরিগেজের প্রেমিকা। কিন্তু ২০১৯ সালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন পপ তারকা।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications