জেহ ছাড়াও বলিউডে আব্রাম থেকে ইনায়াদের নামের 'অর্থ' তাক লাগাতে পারে! বলিউডের স্টারকিডদের নাম একনজরে
করিনা ও সইফ আলি খানের দ্বিতীয় সন্তানের নামকরণ ঘিরে গত কয়েকদিনে বহু খবর হয়েছে। সাধারণ ভক্তদের মধ্যেও এই নামকরণ ঘিরে ছিল কৌতূহল। এরই মাঝে তৈমুরের নাম ঘিরে বিতর্কের পর করিনা ও সইফ বেশ সন্তর্পণে নিজের দ্বিতীয় সন্তানের নাম ঠিক করেন। একনজরে দেখা যাক এই স্টার কিডনের নামের আসল অর্থগুলি।

জেহ ও তৈমুরের নামের মানে
গতকালই ঘোষিত হয়েছে যে করিনা ও সইফ আলি খানের দ্বিতীয় সন্তানের নাম জেহ। এই নামের অর্থ হিসাব জানা গিয়েছে, এটি ল্যাটিন নাম। ল্যাটিন অই নামের অর্থ হল নীল রঙের এক পাখি। অন্যদিকে, তৈমুর আলি খানের নামকরণের পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। দেশের এককালের সাম্রাজ্যবাদী অত্যাচারী সম্রাট তৈমুর লঙের নামের সঙ্গে এই নাম মিলে যাওয়াতেই রীতিমতো তোলপাড় হয়েছে। তৈমুর নামটি পারস্য থেকে এসেছে। তৈমুর নামের মানে হল 'লোহা'।

ইনায়া নউমি
শর্মিলা কন্যা সোহা আলি খানের সঙ্গে বিয়ে হয়েছে কুণাল খেমুর। তাঁদের দাম্পত্যের সম্পর্কের হাত ধরে এসেছে ইনায়া নাউমি। সোহা কন্যার এই নামের মানে নিয়ে বহু কৌতূহল তৈরি হয় । ইনায়া নামের মানে ঈশ্বরের উপহার। এই নামের সঙ্গে নউমি নাম যোগ করা হয়েছে। এই নউমি নামের মানে নবমী।

শাহিদ কন্যা-পুত্রের নামের মানে কী?
শাহিদ কাপুরের মেয়ে মিশা ও পুত্রের নাম জইন। শাহিদ ও মীরার নাম মিলিয়ে মেয়ের নাম শাহিদ রাখেন মিশা। জানা যায়, মিশা নামের মানে 'যে ঈশ্বরকে ভালোবাসে'। জইন নামের মানে পার্সি ভাষায় সৌন্দর্য।
(ছবি সৌজন্য মিশা কাপুরের ইনস্টাগ্রাম পেজ)

আরাধ্যা
মূলত বচ্চন বংশে একমাত্র নাতনি আরাধ্যা। অমিতাভের এই ছোট্ট নাতনির নাম আরাধ্যা। যে নামের অর্থ হল পূজনীয় এমন কেউ। বাবা অভিষেক ও মা ঈশ্বর্যের নাম A দিয়ে শুরু হওয়াতে এই নামের এমন অর্থ আসে।

আব্রাম
শাহরুখ পুত্রদের মধ্যে সবচেয়ে বড় বয়সে আরিয়ান। তাঁর নামের মানে এমন ব্যক্তি যে ধর্মীয় ও সৎ। শাহরুখ কন্যা সুহানার নামের মানে সুন্দর। সবচেয়ে ছোট পুত্র আব্রামের নামের অর্থ মনে করা হয়, 'আব' নামটি ইসলাম ধর্ম সম্পর্কিত, ও 'রাম' নাম হিন্দু মতবাদকে মনে রেখে সংযুক্ত করা হয়েছে। অনেকেই বলে তাকেন এই নামের অর্থ ধর্মনিরপেক্ষতা।

আরভ
অক্ষয় কুমারের পুত্রের নাম আরভ। মনে করা হয় কোনও ঝড় বা কোনও প্রবল বেগে ধেয়ে আসা হাওয়ার অর্থ আরভ। গুন গুন করে এক ঝাঁক মৌমাছি চলার অর্থও আরভ।












Click it and Unblock the Notifications