জয়া আহসানের 'দেবী' কি রিলিজ হবে কলকাতায়!
বাংলাদেশে ক্রমেই জনপ্রিয়তার শিখর ছুঁয়ে নিচ্ছে জয়া আহসানের ছবি 'দেবী'। ছবি ঘিরে ক্রমেই বাড়ছে আগ্রহ। দুর্গাপুজোয় এবছর এই ছবি মন জয় করে নিয়েছে ওপার বাংলার।
বাংলাদেশে ক্রমেই জনপ্রিয়তার শিখর ছুঁয়ে নিচ্ছে জয়া আহসানের ছবি 'দেবী'। ছবি ঘিরে ক্রমেই বাড়ছে আগ্রহ। দুর্গাপুজোয় এবছর এই ছবি মন জয় করে নিয়েছে ওপার বাংলার। আর এপার বাংলার জন্য ছিল জয়া অভিনীত 'এক যে ছিল রাজা'।

তবে 'দেবী' ছবির অভিনেত্রী , তথা প্রযোজক জয়া আহসান চাইছেন কলকাতা তথা এপার বাংলার চলচ্চিত্রপ্রেমীরাও উপভোগ করুন এই ছবি। ছবির পরিচালক অনম বিশ্বাস ও জয়া উদ্যোগ নিচ্ছেন , যাতে ছবিটিকে কলকাতাতেও মুক্তি দেওয়া যায়। তবে প্রযোজক হিসাবে আপাতত সতর্ক পদক্ষেপ নিয়ে এগোতে চাইছেন জয়া। তিনি চান সঠিক পদক্ষেপ নিয়ে এই ছবিকে কলকাতার প্রেক্ষাগৃহে রিলিজ করতে।
প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের বিখ্যাত লেখা 'মিশির আলি' সিরিজের গল্প 'দেবী'। সেই গল্প অবলম্বনে তারি হয়েছএ জয় আহসান অভিনীত তথা প্রযোজিত ছবি 'দেবী'। ছবিতে রানুর চরিত্রে রয়েছেন এই বাংলাদেশী অভিনেত্রী। মিশির আলির চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। উল্লেখ্য, বাংলাদেশের ছবি 'আয়নাবাজি'-তে চঞ্চলের অভিনয় ব্যাপক সাড়া ফেলে দেয়।












Click it and Unblock the Notifications