Jawan: শাহরুখের জওয়ান ছবিতে রিয়েল জওয়ান অভিনয় করেছেন জানেন কি?
শাহরুখ খানের জওয়ান ছবিতে কাজ করেছেন সত্যিকারের জওয়ান জানেন কি। তাঁর অভিনয়ও নজর কাড়ছে দর্শকদের। শাহরুখের সঙ্গে সরাসরি সংলাপও রয়েছে তাঁর। কে সেই জওয়ান? জেনে নিন তাঁর পরিচয়।
পুলিশ আধিকারীকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
তার নাম সাঙ্গে শেলট্রিম। আসলে তিনি ভুটানের বাসিন্দা। একটা সময়ে ভুটানের রাজার দেহরক্ষী হিসেবেও কাজ করেছেন শেলট্রিম। ভুটানের সেনাবািহনীতে ছিলেন তিনি। সেখান থেকে বডি বিল্ডিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল তাঁর। ২০ বছর ভুটাল রয়্যাল আর্মিতে ছিলেন তিনি। তার মধ্যে ৫ বছর রাজার দেহরক্ষী হিসেবে কাজ করেছেন তিনি। কিন্তু তারপর আর সেই কাজ তার ভাল লাগছিল না।

সাঙ্গে চলে আসেন ভারতে। বডিবিল্ডার হিসেবে ভুটানে বেশ নামডাক তৈরি হয়েছিল তাঁর। ২০১৫ সালে একটি প্রতিযোগিতায় সাঙ্গে স্বর্ণ পদকও পেয়েছিলেন। সঙ্গে বন্ধুদের কথাতেই অভিনয় করতে শুরু করেছিল। প্রথমে ভুটানেই কাজ শুরু করেন তিনি। অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন ভুটানের বেশ কিছু ছবিতে। ২০১৮ সালে ভুটানে সাঙ্গের একটি ছবি সুপারহিট হয়েছিল।
২০১৯ সালে আবার রোহিঙ্গা-পিপলস ফর নো হোয়্যার ছবিতেও অভিনয় করেন তিনি। তারপরে আর ঘুরে তাকাতে হয়নি। মুম্বইয়ে এক বন্ধুর সূত্রে এসেছিলেন তিনি। সেই বন্ধুর সূত্র ধরেই সলমন খানের সঙ্গে পরিচয় তাঁর। সাঙ্গেকে নিজের ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন সলমন খান। ২০১২ সালে সলমন খানের রাধে ছবিতে প্রথম বলিউডে এন্ট্রি সাঙ্গের। তারপরেই একের পর এক ছবিতে অভিনয়ের সুযোগ পেতে শুরু করেন তিনি।
শাহরুখের সঙ্গে জওয়ান ছবিতে সাঙ্গের অভিনয় তাঁর জীবনের একটা মাইলস্টেন বলে মনে করেন সাঙ্গে।
শাহরুখের সঙ্গে তাঁর ইনস্টা ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জওয়ান ছবিতে নজরও কেড়েছেন তিনি। অনেকেই তাঁর নাম জানার কৌতুহল প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications