বক্স অফিসে কি সাফল্য পেল 'স্টারকিড' ঈশান-জাহ্নবীর 'ধড়ক'! যা বলছে পরিসংখ্যান
'ধড়ক'-এর মুক্তি ঘিরে যেমন গোটা বলিউডের নজর ছিল, তেমনই ছবির বক্স অফিস কালেকশনে নজর ছিল ফিল্ম-বাণিজ্য বিশেষজ্ঞদের।
'ধড়ক'-এর মুক্তি ঘিরে যেমন গোটা বলিউডের নজর ছিল, তেমনই ছবির বক্স অফিস কালেকশনে নজর ছিল ফিল্ম-বাণিজ্য বিশেষজ্ঞদের। আর ছবি শুক্রবার মুক্তি পাওয়ার পর থেকে ২ দিনে উল্লেখযোগ্য সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে বলে মত ফিল্ম-বাণিজ্য় সংক্রান্ত বিশেষজ্ঞদের।

'ধড়ক' মুক্তির দ্বিতীয় দিনে ছবির বক্স অফিসে উন্নতির গ্রাফে চড়েছে। দ্বিতীয় দিনে ছবির রোজগার হয়েছে ১১.০৪ কোটি টাকা। মোট ১৯. ৭৫ কোটি টাকা রোজগার করেছে 'ধড়ক' দুদিনে। মনে করা হচ্ছে রবিবারে ছবির কালেকশন আরও বাড়বে। ফলে দুই স্টার কিড অভিনীত এই ছবিটি বলিউডের সাফল্যের তালিকাতেই জায়গা করে নেবে। উল্লেখ্য, শ্রীদেবী কন্যা জাহ্নবী অভিনীত 'ধড়ক' মুক্তির পর থেকেই ছবির সঙ্গে তুলনা করা হয়েছে অর্জুন কাপুরের 'ইশকজাদে ' ছবিটির। যে ছবিও মুক্তির পর থেকেই বক্স অফিসে সাফল্য পেয়েছে।
#Dhadak takes a HEROIC START... Rarely does a film starring absolute newcomers open so well... Day 1 is higher than #StudentOfTheYear [₹ 8 cr]… Fri ₹ 8.71 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) July 21, 2018
শশাঙ্ক খৈতান পরিচালিত ছবি 'ধড়ক', মূলত মারাঠি ফিল্ম 'সাইরাত' -এর রিমেক। কিশোর প্রেম , আর সেই প্রেমের পরিণতি নিয়েই ছবির মূল কাহিনির বুনোট তৈরি হয়েছে। ছবিতে অভিনয় করেছেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর ও বনি-শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications