'বেগম জান'-এর পর ফের হিন্দি ছবির পরিচালনায় সৃজিত! জল্পনা তুঙ্গে

শঙ্করের লেখা বিখ্যাত উপন্যাস 'চৌরঙ্গী' অবলম্বনে তৈরি হতে চলেছে সৃজিতের পরবর্তী ফিল্ম 'শাহজাহান রিজেন্সি'। এরই মধ্যে খবর, ফের একবার বলিউডে নতুন ছবি তৈরি করতে চলেছেন সৃজিত।

শঙ্করের লেখা বিখ্যাত উপন্যাস 'চৌরঙ্গী' অবলম্বনে তৈরি হতে চলেছে সৃজিতের পরবর্তী ফিল্ম 'শাহজাহান রিজেন্সি'। উপন্যাস অবলম্বনে আধুনিক ধারায় গল্পকে প্রতিস্থাপিত করা হবে। ছবিতে রয়েছেন ঋতুরপর্ণা সেনগুপ্ত। আর এরই মধ্যে খবর, ফের একবার বলিউডে নতুন ছবি তৈরি করতে চলেছেন সৃজিত।

বেগম জান-এর পর ফের হিন্দি ছবির পরিচালনায় সৃজিত! জল্পনা তুঙ্গে

কলকাতার তাজবেঙ্গল হোটেলে চলছে শাহজাহান রিজেন্সি ছবির শ্যুটিং। রয়েছেন ঋতুপর্ণা থেকে স্বস্তিকার মতো নামী অভিনেত্রীরা। শোনা যাচ্ছে এক মাসের মধ্যে ছবির শ্যুটিং শেষ করে ফেলতে চাইছেন সৃজিত। কারণ পরবর্তীতে অপেক্ষা করে রয়েছে সৃজিতের ছবি 'এক যে ছিল রাজা'। যে ছবিটি মুক্তি পাওয়ার কথা এবছরের পুজোতে। উল্লেখ্য, 'এক যে ছিল রাজা' ছবিটি নির্মিত হয়েছে ভাওয়াল রাজবাড়ির ঘটনা নিয়ে। এরই মধ্যে খবর, মুম্বইতে এক প্রোডাকশন হাউসের সঙ্গে ফিল্ম নির্মাণের চুক্তিতে রয়েছেন সৃজিত।

তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না সৃজিত। তবে শোনা যাচ্ছে 'বেগম জান' ছবিটি নির্মাণের পর আরও একটি নতুমন হিন্দি ছবি তৈরি করতে চলেছেন সৃজিত।এর আগে শোনা গিয়েছিল তিনি কোনও হিন্দি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন। তবে তা নিয়েও কোনও নির্দিষ্ট তথ্য় পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+