বাংলা টেলিভিশনের কপিল শর্মা কি এবার শাশ্বত?
ফের একবার টেলিভিশনে নতুন এক্সপেরিমেন্ট করতে ফিরে আসছেন অপুদা। এবার কমেডি রিয়্যালিটি শো-য়ে দেখা যাবে শাশ্বতকে। শোয়ের কনসেপ্টটা হুবহু কপিল শর্মা শো-এর মতই।
একটা কৌতুকের রিয়্যালিটি শো-তে প্রতিযোগীতা দিয়ে শুরু করে আজ রীতিমতো সেলিব্রেটি তালিকায় এ ক্যাটাগরিতেই রয়েছেন কপিল শর্মা। এক বাক্যে আট থেকে আশি তার নাম জানে। হিন্দি টেলিভিশনে দ্য কপিল শর্মা শো-এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। জোর জল্পনা বাংলা টেলিভিশনে এবার কপিল শর্মাই হতে চলেছেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
এক আকাশের নীচে থেকে ফেলুদার তপসে, বাঙালি ঘরানায় অপুদা মানে শাশ্বত অত্যন্ত পরিচিত নাম। কাহানি ছবিতে অভিনয় করে তো রীতিমতো আইকন হয়ে উঠেছিলেন বব বিশ্বাস।

ফের একবার টেলিভিশনে নতুন এক্সপেরিমেন্ট করতে ফিরে আসছেন অপুদা। এবার কমেডি রিয়্যালিটি শো-য়ে দেখা যাবে শাশ্বতকে। আগামী ২৬ জানুয়ারি শো-এ জি বাংলায় শুরু হচ্ছে নতুন বাংলা কমেডি রিয়্যালিটি শো অপুর সংসার। এবার নিশ্চই পরিস্কার হল কেন শাশ্বতর সঙ্গে কপিল শর্মার তুলনা টানা হল।
এই অনুষ্ঠানেও একটা দুষ্টু মিষ্টি পরিবার থাকছে। যদিও অনুষ্ঠানের কর্মকর্তারা এই তুলনা টানতে নারাজ। তাদের দাবি বাংলা টেলিভিশনের এই ধারার অনুষ্ঠান একেবারে নতুন।
যদিও কনসেপ্টেটা একই। শাশ্বত মানে অপু ব্যাঙ্ককর্মী। তার স্ত্রী, মা, ভাই এবং কাজের লোক নিয়ে তার গোটা পরিবার। এই পরিবারেই বিশিষ্ট ব্যক্তিরা আসবেন অতিথি হয়ে। বলাই বাহুল্য কপিল শর্মা শো-এ যেমনই কপিলই মূল চরিত্র এবং অনুষ্ঠানের সেরা আকর্ষণ। এই শোয়ের প্রাণ শাশ্বত হয়ে উঠতে পারেন কিনা এখন সেটাই দেখার।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications