(ছবি) রণবীর কাপুরের নতুন গালফ্রেন্ড কে, জেনে নিন
রণবীর কি তাহলে এবার ক্যাটের বিরহ ভুলে নতুন করে সম্পর্ক শুরু করতে চলেছেন? যা খবর সামনে এসেছে তা সত্যিই অবাক করার মতো। পুরনো সম্পর্কের মোহ ভুলে নতুন গালফ্রেন্ডের সঙ্গেই নাকি আজকাল বেশি সময় কাটাচ্ছেন এই বলিউড তারকা। কিন্তু যাঁকে ঘিরে এই জল্পনা তিনি কে জানেন ? [(ছবি) জিকিউ ম্যাগাজিনের কভারে উত্তাপ ছড়ালেন শ্রুতি হাসান]
শোনা যাচ্ছে কয়েকদিন আগেই অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন রণবীর। সেখানেই তাদের মধ্যে আলাপ হয়। এরপরেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। শ্যুটিংয়ের সময় ছাড়া বাকি সময়টা এই দুই তারকাকে গল্প করতে দেখেছেন অনেকেই। [(ছবি) ক্যাটরিনাকে ভুলতে এইসবই করছেন রণবীর কাপুর!]
অনেকেই দাবী করছেন রণবীর এবং শ্রুতির মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর যে তাদের গল্প, আড্ডা শুধুমাত্র শ্যুটিং ফ্লোরেই সীমাবদ্ধ নেই। রণবীর ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গিয়েছে কয়েকদিন আগেই শ্যুটিং শেষ করে একটি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন এই দুই তারকা।
{photo-feature}












Click it and Unblock the Notifications