নুসরত কি নিজেই ফ্লন্ট করলেন বেবি বাম্প! নয়া ছবি পোস্ট হতেই তীব্র শোরগোল নেট পাড়ায়
নুসরত কি নিজেই ফ্লন্ট করলেন বেবি বাম্প! নয়া ছবি পোস্ট হতেই তীব্র শোরগোল নেট পাড়ায়
ফের খবরে নুসরত জাহান। গত কয়েকদিনে নিখিল জৈন ও নুসরতের পর পর ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে যে তাঁরা কার্যত বহু প্রশ্নের জবাব দিতে চাইছেন। তবে এসবই স্রেফ ধরাণা মাত্র নেটিজেনদের। এদিকে, নেট পাড়ায় শোরগোল ফেলে নুসরত জাহান পোস্ট করলেন তাঁর নয়া লুকের ছবি।

নয়া লুকে নুসরত
এদিন সকালে নুসরত য়ে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে যে একটি গোলপী রঙের স্কার্ফ জড়িয়ে রয়েছেন তিনি। আর আকাশী জিনসের সঙ্গে স্কার্ফের সঙ্গেই এই ছবিতে তাঁর বেবি বাম্প বোঝা যাচ্ছে বলে অনেকেই মনে করছেন।
নুসরতের ট্যাগলাইন
এদিনের ছবি পোস্ট করে নুসরত লিখেছেন, 'দয়াভাব সব কিছু বদলে দেয়'। প্রসঙ্গত, এই ছবি কোনও পাহাড়ি জায়গায় তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে , তাহলে কি আপাতত ফের একবার হলিডে তে নুসরত? এর আগে নিখিলের সঙ্গে তাঁর বিচ্ছেদের পরই নুসরত যশের সঙ্গে রাজস্থানে বেড়াতে যান। এরপর তাঁরা কোথায় রয়েছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।

নুসরত ও বিতর্ক
এদিকে, এর আগেই এক বিবৃতি প্রকাশ করে নুসরত জাহান জানিয়েছেন, তাঁর সঙ্গে নিখিল জৈনের বিয়েই হয়নি, ওটা সহবাস ছিল। এই বক্তব্যের পর থেকে বারবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। এদিকে, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে রীতিমতো তোলপাড় টলিপাড়া।

বেবি বাম্প ও নুসরত
এর আগে , এক নামী সংবাদমাধ্যমে নুসরতের বেবিবাম্পের ছবি ফাঁস হয়। সেখানে দেখা যায় যে নুসরতের সঙ্গে শ্রাবন্তী সহ একাধিক তারকা রয়েছেন। ছবি প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে যায় টলিউডে।
ছবি সৌ: ইন্সটাগ্রাম












Click it and Unblock the Notifications