ইরফানের অসুস্থতা নিয়ে স্ত্রী-পোস্ট, একবার ভেবে দেখতে বাধ্য করবে জনগণকে

ইরফান খানের স্বাস্থ্য প্রসঙ্গে জারি হওয়া সব গুজবের জবাব ফেসবুক পোস্টে দিলেন ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার।

ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার সোশ্যাল মিডিয়ায় দিলেন এক বার্তা। যা নিঃসন্দেহে এক বড় বার্তা। না নিজের বার্তায় ইরফানের কী অসুখ হয়েছে তা নিয়ে মুখ খোলননি তিনি। তবে মানুষ যেভাবে অত্যুৎসাহে ইরফানের অসুস্থতার শিকড় খুঁজতে গিয়ে নিজেদের মস্তিষ্কপ্রসূত গল্পের সাহায্য নিচ্ছে তাতেই আহত সুতপা।

ইরফানের অসুস্থতা নিয়ে স্ত্রী-পোস্ট, একবার ভেবে দেখতে বাধ্য করবে জনগণকে

শনিবার সুতপা শিকদার এক বিবৃতি জারি করেছেন ইরফানের শারীরিক পরিস্থিতি সম্পর্কে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই বার্তা পোস্ট করেছেন সুতপা। ইরফান ফ্যান যাঁরা তাঁদের কাছের নায়ককে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন সুতপা।

ইরফানের অসুস্থতা নিয়ে স্ত্রী-পোস্ট, একবার ভেবে দেখতে বাধ্য করবে জনগণকে

দিন কয়েক আগে ইরফান নিজেই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন , 'বিরল রোগে'-র সঙ্গে লড়াই করছেন তিনি।তারপর থেকে সকলেই এই আন্তর্জাতিক মানের অভিনেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন।বলিউড ফিল্ম দুনিয়ার অভিষেক বচ্চন, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, রেখা ভরদ্বাজ সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।

ইরফানের অসুস্থতা নিয়ে স্ত্রী-পোস্ট, একবার ভেবে দেখতে বাধ্য করবে জনগণকে

এরপর বলি ইন্ডাস্ট্রি থেকে সংবাদমাধ্যম সর্বত্র গুঞ্জন শুরু হয়ে যায় ব্রেন ক্যান্সারের শিকার হয়েছেন ইরফান এবং মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই খবর। হাসপাতাল কর্তৃপক্ষ এই খবরকে পুরোপুরি মিথ্যা বলে অভিযোগ করেন। নিজের ফেসবুক পোস্টে সবাইকে শুভেচ্ছা জানালেও এইভাবে গুঞ্জন ছড়ানোকে নিন্দা করেছেন। তিনি আবেদন করেছেন সকলে হয়ত নিজেদের উষ্মা থেকেই এইরকমের খবর ছড়িয়েছেন। কিন্তু সুতপা আবেদন জানিয়েছেন যেন তাঁরা নিজেদের কাজের শক্তিকে এরকমভাবে ব্য়বহার না করে সঠিক দিকে পরিচালিত করেন।

ইরফানের স্ত্রীর পোস্টে সমর্থনের মত বাড়িয়ে দিয়েছেন বলিউডের আরও অনেক ব্যক্তিত্বও।

ইরফান নিজের অসুস্থতার সঙ্গে দারুণ লড়ছেন, কারণ তিনি প্রকৃত লড়াকু এমনটাই জানিয়েছেন ইরফানের স্ত্রী সুতপা। এপ্রিলের ৬ তারিখ তাঁর ছবি ব্ল্যাকমেল মুক্তি পেতে চলেছে। অভিনয় দেওল পরিচালিত ছবিতে ইরফান খান ছাড়াও আছেন কীর্তি কুলহারি, দিব্যা দত্ত। এদিক ইরফানের অসুস্থতার জন্য বিশাল ভরদ্বাজ ইরফান ও দীপিকাকে নিয়ে তাঁর পরের ছবি র শ্যুটিং মুলতুবি রেখেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+