ইরফানের সঙ্গে ঋষি কাপুর চলেছেন..! নেট পাড়া বুঁদ 'ডি-ডে' ক্লিপিং-এ

ইরফানের সঙ্গে ঋষি কাপুর চলেছেন.., নেট পাড়া বুঁদ 'ডি-ডে' ক্লিপিং-এ!

২৪ ঘণ্টাও পার হয়নি তার মাঝেই এলো উল্কাপাতের মতো আরও এক মৃত্যু সংবাদ। শোকস্তব্ধ গোটা বলিউড। চলচ্চিত্রপ্রেমীরা কাব্যের ভাষায় আজ বলতেই পারেন,'এপ্রিল ইজ দ্যা ক্রুয়েলেস্ট মান্থ'। ইরফান খানকে হারানোর পর আজ ঋষি কাপুরকে হারিয়েছে দেশ। তারপর থেকেই ইন্টারনেটে ব্যাপক আলোচনা।

 ইরফানের সঙ্গে ঋষি কাপুর চলেছেন.., নেট পাড়া বুঁদ ডি-ডে ক্লিপিং-এ!

কয়েক বছর আগে মুক্তি পেয়েছিল ফিল্ম 'ডি-ডে'। সেখানে ভারত কিভাবে পাকিস্তানে গোয়েন্দা পাঠিয়ে দাউদকে ধরতে পারত,তা চিত্রনাট্যে তুলে ধরা হয়। ছবিতে দাউদের ভূমিকায় ছিলেন ঋষি কাপুর। আর ভারতীয় গোয়েন্দা হিসাবে ছিলেন ইরফান খান। ছবির শেষে এক দৃশ্যে, পাকিস্তান থেকে দাউদকে ধরে আনার কায়দা দেখানো হয়। যেখানে গাড়িতে পাশাপাশি বসেছিলেন ইরফান ও ঋষি। ধুধু মরুপ্রান্তর। আর তার মাঝখান দিয়ে গাড়ি ছুটছে। ইরফান জানলার দিকে তাকিয়ে। আর ঋষি গাড়ির ভিতরে। এমন ছিল দৃশ্য। যে ফিল্মের দৃশ্য আর করুণ বাস্তবে সত্যি হয়ে গেল।

বলিউডের একরাশ শূন্যতা তৈরি করে এক ধুসর প্রান্তরে চলে গিয়েছেন ইরফান। আর আজ সেই পথে পাড়ি দিলেন ঋষি কাপুর। শূন্যতা যেন শূন্যতা গ্রাস করছে। মৃত্যুর ঠান্ডা হাতের ছোঁয়াচ এমনই! ফিল্মটির শ্যুটিং -এর সময়ও কলাকুশলী থেকে ইউনিট জানত না যে এই ছবি একদিন এমন করুণভাবে সত্যি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+