অর্জুন-রণবীরের ব্রোম্যান্স থেকে আলিয়া-সিদ্ধার্থের রোম্যান্স, দীপিকার পার্টির এক্সক্লুসিভ ছবি
পিকু ছবির সাফল্যে সম্প্রতি একটি পার্টি থ্রো করেছিলেন দীপিকা। বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীরা আমন্ত্রিত ছিলেন সেখানে।
শাহরুখ খান, রণবীর সিং, আলিয়া ভট, সিদ্ধার্থ মলহোত্রা, কঙ্গনা রানাউত, অর্জুন কাপুর, করণ জোহর, হুমা কুরেশি, ফওয়াদ খান, আদিত্য রায় কাপুর, কাল্কি কোচিন, সঞ্জয় লীলা বনশালী, রাজকুমার হিরানি, ফরহা খান, ইরফান খান, দিয়া মির্জা, সুশান্ত সিং রাজপুত, অনুরাগ কাশ্যপ, সোহেল খান, জোয়া আখতার, মালাইকা আড়োরা খান কে নেই সেখানে।
আবার সেই চেনা ব্রোম্যান্সে দেখা গেল অর্জুন ও রণবীরকে। বলিউডের নয়া লাভ বার্ড আলিয়া ও সিদ্ধার্থকেও দেখা গেল একসঙ্গে। তবে একসঙ্গে দুজনে আসেননি অনুষ্ঠানে। এমনকী একসঙ্গে ছবি তোলার ক্ষেত্রেও যেন স্বাচ্ছন্দ নন দুজনে।
শাহরুখ খান একমাত্র সিনিয়র অভিনেতা যিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি করন জোহর ও ফরহার সঙ্গেই বেশি সময় কাটান।
পার্টির ভিতরের সেলেবদের নানা মুহূর্তের ছবি

সিদ্ধার্থ-আদিত্য
সিদ্ধার্থ মলহোত্রা ও আদিত্য রায় কাপুর ছবি তোলার জন্য হাসিমুখে।

ফওয়াদ-দীপিকা
ফওয়াদ খান, যিনি পাকিস্তানের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ বলে পরিচিতি তিনিও এদিন উপস্থিত ছিলেন পার্টিতে। পার্টির হোস্ট দীপিকার সঙ্গে সদ্য বলিউডে পা রাখা পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান।

তিন কন্যে
মালাইকা আড়োরা খান, সোফি চৌধুরি এবং দীপিকা সেলফির জন্য পোজ দিচ্ছেন।

গ্রুপ ফটো
উপস্থিত ছিলেন শাহরুখ খান। এই গ্রুপ ছবিতে রয়েছেন হোমি আদজানিয়া, করন জোহর, জোয়া আখতার, শাহরু খান ও হোমি আদজানিয়ার স্ত্রী জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অনিতা শ্রফ আদজানিয়া।

লাভবার্ড
বলিউডের নয়া লাভ বার্ড আলিয়া ও সিদ্ধার্থকেও দেখা গেল একসঙ্গে। তবে একসঙ্গে দুজনে আসেননি অনুষ্ঠানে। এমনকী একসঙ্গে ছবি তোলার ক্ষেত্রেও যেন স্বাচ্ছন্দ নন দুজনে। তবে ফওয়াদ ও দীপিকাকে নিয়ে একসঙ্গে ছবি তুলেছেন দুজনে।

অর্জুন-রণবীরের ব্রোম্যান্স
সেই চেনা ব্রোম্যান্সে ফের রণবীর সিং ও অর্জুন কাপুর। অর্জুনের পাউট তো মেয়েদেরও হার মানাবে।

সখ্য
দেখেও ভাল লাগে বলিউডের দুই প্রথম সারির অভিনেত্রীর মধ্যেও এতটা স্বচ্ছন্দ বন্ধুত্ব রয়েছে।

গ্রুপ ফটো ২
দ্বিতীয় গ্রুপ ফটোতে রণবীর সিং, আলিয়া ভট, ফারহা খান ও আয়ান মুখোপাধ্যায়। আয়ানের সঙ্গেই এদিন পার্টিতে আসেন আলিয়া।












Click it and Unblock the Notifications