বিশ্বব্যাপী বিনোদনের কেন্দ্র হয়ে উঠবে ভারত, WAVES-থেকে এমনই আশাপ্রকাশ করলেন মোদী ও তারকারা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রজনীকান্ত, অনুপম খের, হেমা মালিনী, দিলজিৎ দোসাঞ্জ, এ আর রহমান, চিরঞ্জীবী এবং মোহনলালসহ বিশিষ্ট ভারতীয় অভিনেতা ও সঙ্গীতশিল্পীদের সাথে বৈঠক করেছেন। ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (WAVES) উপলক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে ভারতকে একটি বিশ্বব্যাপী বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করা হয় সেই বৈঠকে।

প্রধানমন্ত্রী মোদী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারপারসন আনন্দ মাহিন্দ্রার সাথেও আলোচনা করেছেন, যারা WAVES সামিটের উপদেষ্টা বোর্ডের সদস্য।

narendra modi in WAVES

বৈঠক শেষে প্রধানমন্ত্রী নিজের X-হ্যান্ডেলে লিখেছেন, "বিনোদন, সৃজনশীলতা এবং সংস্কৃতির জগতকে একত্রিত করে এমন বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলন, WAVES-এর উপদেষ্টা বোর্ডের একটি বিস্তৃত সভা সবেমাত্র শেষ করেছি। উপদেষ্টা বোর্ডের সদস্যরা হলেন বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা কেবল তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেননি বরং ভারতকে একটি বিশ্বব্যাপী বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টাকে আরও উন্নত করার বিষয়ে মূল্যবান মতামতও ভাগ করে নিয়েছেন"।

২০২৪ সালের ডিসেম্বরে 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী WAVES সামিটের সূচনা করেন। তিনি উল্লেখ করেন যে, চলচ্চিত্র ও বিনোদন শিল্প দেশের অগ্রগতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তার এই উদ্যোগের প্রশংসা করেন শাহরুখ খান, অক্ষয় কুমার এবং অন্যান্যরা, যারা ভারতকে বিশ্বব্যাপী বিনোদন তৈরির কেন্দ্রবিন্দুতে পরিণত করার সম্ভাবনা নিয়ে আশাবাদী।

এছাড়াও, গায়ক দিলজিৎ দোসাঞ্জ এবং এ আর রহমান, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের আইকন চিরঞ্জীবী এবং মোহনলালও এই বৈঠকে অংশ নিয়েছিলেন। তারাও প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের ডিসেম্বরে তাঁর মন কি বাত অনুষ্ঠানে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) চালু করেন। সেই সময় তিনি জোর দিয়ে বলেছিলেন, 'যে চলচ্চিত্র ও বিনোদন শিল্প কেবল দেশের অগ্রগতিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে না বরং অর্থনীতিকেও আরও উচ্চতায় নিয়ে যাচ্ছে'।

প্রধানমন্ত্রী এদিন এই প্রসঙ্গে বলেন, "আমাদের ভারতীয় টিভির বিভিন্ন অনুষ্ঠান এবং সিরিয়ালের জনপ্রিয়তা ভারতীয় সৃজনশীল শিল্পের সম্ভাবনার প্রতিফলন ঘটায়। এই শিল্প কেবল দেশের অগ্রগতিতে ব্যাপক অবদান রাখছে না বরং আমাদের অর্থনীতিকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আমাদের চলচ্চিত্র এবং বিনোদন শিল্প বিশাল। অনেক ভারতীয় ভাষায় সৃজনশীল বিষয়বস্তু তৈরি হচ্ছে। যা বিশ্বের দরবারেও দেশকে সম্মানিত করছে"।

ভবিষ্যতে বিনোদন দুনিয়ায়, যে আরও পরিবর্তন আসবে তেমনটা আশা রাখছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে কলাকুশলীরা প্রত্যেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+