প্রথম আলাপে যীশু হাসেননি বিদ্যাকে দেখে, ইনস্টা লাইভ চ্যাটে অভিযোগ অভিনেত্রীর

প্রথম আলাপে যীশু হাসেননি বিদ্যাকে দেখে, ইনস্টা লাইভ চ্যাটে অভিযোগ অভিনেত্রীর

সম্প্রতি বিদ্যা বালান ও যিশু সেনগুপ্ত জুটির ছবি '‌শকুন্তলা দেবী’‌ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। সেই ছবির প্রোমশনের মুখেই সোশ্যাল মিডিয়ায় লাইভে আসলেন বিদ্যা বালান। সঙ্গে ছিলেন যিশু সেনগুপ্ত। বিদ্যার সঙ্গে তাঁর প্রথম আলাপ থেকে ছবির প্রমোশন, কেরিয়ারের নতুন বাঁক থেকে শুরু করে পরিবার, গল্পের অংশ হয়ে উঠল সবই। ইনস্টাগ্রামের এই লাইভ চ্যাটে বিদ্যা বালান ফাঁস করলেন '‌শকুন্তলা দেবী’‌র সহ অভিনেতা যীশু সেনগুপ্ত অভিনেত্রীর সঙ্গে প্রথম আলাপে হাসেননি পর্যন্ত।

যীশু ঠিকমতো হাসেননি বিদ্যাকে দেখে

যীশু ঠিকমতো হাসেননি বিদ্যাকে দেখে

পরিচালক সুজয় ঘোষ যখন বিদ্যা ও যীশুর পরিচয় করাচ্ছিলেন তখন বাঙালি অভিনেতা ঠিকমতো হাসেননি, অভিযোগ বিদ্যার। যদিও যীশু হেসেই উড়িয়ে দিলেন বিদ্যার এই অভিযোগ এবং জানান বিদ্যা এটা তাঁর সঙ্গে মজা করার জন্য প্রায়ই বলে থাকেন। যদিও যীশু নিজেও জানিয়েছেন যে তিনি বিদ্যার সঙ্গে প্রথম আলাপে খুব বেশি কথা বলেননি কারণ তিনি এত বড় অভিনেত্রীকে দেখে একটু হলেও ভয় পেয়েছিলেন। যীশুর সঙ্গে খুনসুটির পর বিদ্যা ভোলেননি সৃজিত মুখার্জির ছবি ‘‌রাজকাহিনী'‌-তে যীশুর অভিনয়ের প্রশংসা করতে। এই ছবিরই হিন্দি ভার্সান ‘‌বেগম জান'‌-এ অভিনয় করেছিলেন বিদ্যা বালান।

বাংলা–আধো বাংলাতে চ্যাট চলল বিদ্যা ও যীশুর

বাংলা–আধো বাংলাতে চ্যাট চলল বিদ্যা ও যীশুর

বাংলায় কথা বললেন যিশু আর আধো বাংলাতে বিদ্যা। দুইয়ের কথায় সব থেকে বেশি যা নজর কাড়ে তা হল কলকাতা। কলকাতাকে ঘিরে একাধিক স্মৃতি ও শুটিংয়ের অভিজ্ঞতা রয়েছে দু'‌জনের। যীশুর দুর্গাপুজো, যীশু-বিদ্যার প্রথম আলাপ সবই উঠে এসেছে এই চ্যাটে। ঘর নিয়ে সুজয় ঘোষের সঙ্গে বচসার গল্পও বাদ পড়ে না তালিকা থেকে।

যীশুর প্রশংসায় বিদ্যা

যীশুর প্রশংসায় বিদ্যা

বিদ্যা বলেন, ‘‌রাজকাহিনীতে তোমার অভিনয় আমার ভালো লেগেছিল এবং আমি বিশ্বাস করতে পারছিলাম না যে পিকুতে যে যীশু অভিনয় করেছে এটা সে!‌ সুজিত সরকারের ‘‌পিকু'‌ ছবিতে যীশুর চরিত্র ছিল খুবই ধীর-স্থির গোছের অন্যদিকে ‘‌রাজকাহিনী'‌তে যীশু ভিলেনের অভিনয় করেছেন।

শকুন্তলা দেবীতে স্বামী–স্ত্রীর ভূমিকায় এই দুই অভিনেতা

শকুন্তলা দেবীতে স্বামী–স্ত্রীর ভূমিকায় এই দুই অভিনেতা

পরিচালক অনু মেননের ‘‌শকুন্তলা দেবী'‌ ছবিতে যীশু ও বিদ্যা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। যা সরাসরি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। এই ছবিতে বিদ্যা শকুন্তলা দেবীর ভূমিকায় অভিনয় করবেন, যাঁকে সবাই মানব কম্পিউটার হিসাবে চেনেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+