মতপার্থক্য! বাবার বাড়ি ছাড়ছেন হৃতিক

বিয়ের পরও বাবা-মার সঙ্গেই থাকতেন হৃতিক,তাহলে হঠাৎ এ সিদ্ধান্ত কেন?
এতদিন বাবা ও মায়ের সঙ্গে একই বাড়িতেন ছেলে ডুগ্গু। এমনকী বিয়ের পরও তার অন্যথা হয়নি। কিন্তু এবার আলাদা বাড়িতে থাকার কথাই ভাবছেন হৃতিক। সবকিছু প্রায় তৈরি।
সূত্রের খবর অনুযায়ী, বাবা রাকেশের সঙ্গে মত পার্থক্যের কারণেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হৃতিক। এমনকী এখবরও রয়েছে আগে ছেলেদের নিয়ে রোশন পরিবারেরই বান্দ্রা ফ্ল্যাটে থাকতেন সুজান। তারপর মুম্বইয়ের জুহু-ভারসোভা লিঙ্ক রোডে বহুতল ওই ফ্ল্যাটে গিয়েই থাকতে শুরু করেন সুজান।
ফ্ল্যাটের জানলা দিয়ে সমুদ্র দেখা যায়। ফ্ল্যাটটির আয়তন ২৩০০ থেকে ২৫০০ বর্গফুটের মতো।
হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন হৃতিক? যে কারণে হৃতিক বাড়ি ছেড়ে বেরিয়ে আসছেন তেমনই কোনও কারণের জন্যই কী হৃতিকের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল সুজান? বাড়ি থেকে বেরিয়ে এসে বাবার বিপক্ষে গিয়ে কী তবে সুজানেরই পাশে দাঁড়াতে চাইছেন হৃতিক? হৃতিকের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত এমন অনেক প্রশ্নই উস্কে দিয়েছে। উত্তর দেবে সময়ই।












Click it and Unblock the Notifications