'বাহুবলী' স্টাইলে 'কৃশ'! হৃতিকের ছবির পরবর্তী সিক্যুয়াল নিয়ে কী হতে চলেছে, জানুন

কৃশ যদি ভারতীয় সিনেমার সুপার হিরো হন, তাহলে 'বাহুবলী' দেখিয়ে দিয়েছে দর্শকের মন-নায়ক হতে গেলে কতটা দম লাগে! ভারতীয় চলচ্চিত্রে এই দুই তারকা চরিত্রকে ঘিরে উন্মাদনা চিরকালই ছিল।

কৃশ যদি ভারতীয় সিনেমার সুপার হিরো হন, তাহলে 'বাহুবলী' দেখিয়ে দিয়েছে দর্শকের মন-নায়ক হতে গেলে কতটা দম লাগে! ভারতীয় চলচ্চিত্রে এই দুই তারকা চরিত্রকে ঘিরে উন্মাদনা চিরকালই ছিল। এবার কোথাও গিয়ে জড়িয়ে যাচ্ছে দুটি ভিন্ন স্বাদের ছবির নাম। না বাহুবলী-র বেশে কৃশকে দেখা যাবে না বা কৃশের বেশে বাহুবলীকে দেখা যাবে না। তবে 'বহুবলী' ছবিটির মতো করে কৃশ ফিল্মের পরবর্তী সিক্যুয়েল দুটি ভাগে ভেঙএ মুক্তি পেতে চলেছে।

বাহুবলী স্টাইলে কৃশ! হৃতিকের ছবির পরবর্তী সিক্যুয়াল নিয়ে কী হতে চলেছে, জানুন

সূত্রের দাবি, রাকেশ রোশন ভীষণভাবে অভিভূত 'বাহুবলী '-র টিজার থেকে শুরু করে সিক্যুয়াল প্রকাশের ধরণ নিয়ে। রাকেশ রোশন মনে করেন যেভাবে দুটি ভাগে ভেঙে বাহুবলীর বীরত্বের কথা বলেছে ছবিটি, সেভাবেই কৃশের বীরত্ব ফুটি তোলা হবে। অর্থাৎ ক-শের আগামী সিক্যুয়াল দুটি ভাগে ভেঙে আসতে চলেছে। একটি কৃশ ৪ আরেকটি কৃশ ৫। আপাতত হৃতিক ব্যস্ত তাঁর 'সুপার ৩০' ছবিটি নিয়ে। তবে হৃতিকের বাবা রাকেশ রোশন অনেক দিন আগে থেকেই কৃশ ৪ ও কৃশ ৫ -কে নিয়ে ভাবনা চিন্তা করে যাচ্ছেন বলে খবর। শোনা যাচ্ছে ছবিকে "বাহুবলী" -র মতো স্ট্র্যাটেজি নিয়ে দর্শকদের সামনে তুলে ধরবেন রাকেশ।

এর আগেও বহুবার রাকেশ রোশন জানিয়েছেন, যে কৃশ ছবিটি তাঁর মনের খুব কাছের ছবি। বাহুবলীতে প্রথম ভাগ টি যখন মুক্তি পায় ,তথনই দ্বিতীয়ভাগের বড় অংশের শ্যুটিং হয়ে যায়। আর প্রথম ভাগে একটি বড় প্রশ্ন রেখে দেওয়া হয়,সেটি ছিল 'কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছেন?'যার উত্তর দ্বিতীয় ভগে দেওয়া হয়। সম্ভবত সেই ধরনের টুইস্টই থাকতে চলেছে কৃশ সিরিজের পরবর্তী ছবিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+