হৃতিকের বিরুদ্ধে গুরুতর মামলা দায়ের হায়দরাবাদ পুলিশের! চরম চাঞ্চল্য বলিউড জুড়ে

হৃতিক রোশনকে আটক করল হায়দরাবাদ পুলিশ। একটি প্রতারণা মামলায় তাঁর বিরুদ্ধে আইপিসি ৪০৬, ৪২০ ধারায় মামলা দায়ের হয়েছে ।

হৃতিক রোশনের বিরুদ্ধে গুরুতর মামলা দায়ের হায়দরাবাদ পুলিশের। একটি প্রতারণা মামলায় তাঁর বিরুদ্ধে আইপিসি ৪০৬, ৪২০ ধারায় অভিযোগ দায়ের হয়েছে । হায়দরাবাদের কুকাটপল্লীর বাসিন্দা আই শশীকান্ত বলিউডের এই তারকা অভিনেতার বিরুদ্ধে ২২ জুন একটি প্রতারণার মামলা দায়ের করেন। আর তার জেরেই হৃতিকের বিরুদ্ধে গুরুতর ধারায় বলে প্রাথমিক সূত্রের খবর।

হৃতিককে আটক করল হায়দরাবাদ পুলিশ! চরম চাঞ্চল্য বলিউড জুড়ে

একটি 'ফিটনেস চেন'-এ যোগ দেন হায়দরাবাদের কুকাটপল্লীর ওই বাসিন্দা শশীকান্ত। যে ফিটনেস চেন-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হৃতিক । এছাড়াও চেনটির বোর্ড অফ ডিরেক্টর্সেও রয়েছেন এই বলিউড অভিনেতা। শশীকান্তের অভিযোগ ১৭,৪৯০ টাকা দিয়ে ওই জিমে ভর্তি হওয়ার পর ওই জিমের তরফে 'আনলিমিটেড সেশন' এর প্রতিশ্রুতি দিলেও, বাস্তবে তা পালন করা হয়নি। এই অভিযোগেই তিনি দায়ের করেন প্রতারণার মামলা। আর সেই অভিযোগ দায়ের করা হয় জিমের ব্র্যান্ড অ্য়াম্বাসাডর হৃতিকের বিরুদ্ধেও।

পুলিশের তরফে জানানো হয়েছে, শশীকান্তের অভিযোগের প্রেক্ষিতে গোটা ঘটনায় তদন্ত চলছে। হৃতিক ছাড়াও সংস্থার ৩ ডিরেক্টরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+