শাহরুখের বাড়িতে 'আমন্ত্রিত' আমির কেন টিফিন নিয়ে গিয়েছিলেন! দেখুন ভিডিও
মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সাম্প্রতিক ভিডিও নিয়ে ফের একবার তোলপাড় বলিউড। অভিনয়ের বিষয়ে রীতিমত 'পারফেক্ট' জিনিস না হওয়া পর্যন্ত খান্ত হনননা তারকা।
মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সাম্প্রতিক ভিডিও নিয়ে ফের একবার তোলপাড় বলিউড। অভিনয়ের বিষয়ে রীতিমত 'পারফেক্ট' জিনিস না হওয়া পর্যন্ত খান্ত হনননা তারকা। বিভিন্ন ছবিতে তাঁর চেহারার আদলের বদল সেই পারফেরশনিস্ট তকমাকে আরো উস্কে দেয়। এই পারফেকশন বজায় রাখতে গিয়ে শাহরুখের বাড়িতে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে যান আমির।

একবার অ্যাপেলের সিইও টিম কুক শাহরুখের বাড়িতে আমন্ত্রিত হিসাবে আসেন। সেই সময় ডিনার পার্টিতে আমন্ত্রিত ছিলেন আমিরও। এরপরের ঘটনা আমির নিজের মুখে জানান । আমির বলেন, গৌরী এসে তাঁকে জানান ডিনারের আয়োজন হয়ে গিয়েছে। এবার খেতে আসুন। শাহরুখ ঘরনী গৌরীকে আমির স্পষ্ট জানান, তাঁর সঙ্গে 'টিফিন' রয়েছে, তিনি সেটাই খাবেন। অবাক হয়ে যান গৌরী! পরে আমির জানান 'দঙ্গল' ছবির জন্য সেই সময়ে তিনি কঠোর ডায়েটে ছিলেন। আর সেই জন্যই নিজের বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলেন তিনি।
View this post on InstagramA post shared by Aamir Khan Fan Turkey-turkish (@iaamirkhanx) on
উল্লেখ্য, 'দঙ্গল' ছবির জন্য একটা সময় চেহারা কয়েক গুণ বাড়িয়ে নিয়েছিলেন আমির। সেই সময় বেশ মোটা হয়ে যান তিনি। আর সেজন্যই কঠোর ডায়েট মেনে চলছিলেন আমির।












Click it and Unblock the Notifications