চরম আপত্তিকর মন্তব্য টিভি শো-তে !বিপাকে পড়ে হার্দিক কী করলেন
করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান 'কফি উইথ করণ' -এ প্রতি সপ্তাহান্তেই একাধিক সেলিব্রিটি উপস্থিত হন। সিনে -তারকা থেকে ক্রিকেটার, একাধিক নামী ব্যক্তিত্বের সাক্ষাৎকারে নিয়ে থাকেন পরিচালক করণ জোহর।
করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান 'কফি উইথ করণ' -এ প্রতি সপ্তাহান্তেই একাধিক সেলিব্রিটি উপস্থিত হন। সিনে -তারকা থেকে ক্রিকেটার, একাধিক নামী ব্যক্তিত্বের সাক্ষাৎকারে নিয়ে থাকেন পরিচালক করণ জোহর। এবার সেই অনুষ্ঠানে এসেই মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসেন ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পাণ্ড্য। যা ঘিরে আপাতত চরম বিপাকে হার্দিক।
হার্দিকের মন্তব্য
'কফি উইথ করণ' অনুষ্ঠানে করণ জোহর হার্দিককে মহিলাদের সম্পর্কে প্রশ্ন করেন। প্রশ্ন ওঠে মহিলাদের সম্পর্কে তাঁর ভাবনা নিয়ে। হার্দিক যার উত্তরে জানান,'মহিলারা কীভাবে চলেন (মুভ) , সেদিকে নজর রাখি..'! পাশাপাশি নিজের যৌন জীবন সম্পর্কে তিনি বাবা মায়ের সঙ্গে আলোচনা করেন বলেও জানান হার্দিক। আর এই ধরণের কিছু বিতর্কিত মন্তব্য ও ইঙ্গিত নিয়েই সমালোচনার ঝড় ওঠে।
— hardik pandya (@hardikpandya7) January 9, 2019 |
ক্ষমাপ্রার্থী হার্দিক
হার্দিক পাণ্ড্যর এই মন্তব্যের প্রেক্ষিতে সমালোচনার ঝড় উঠতেই এই জনপ্রিয় ক্রিকেটার ক্ষমা চেয়ে নেন। এদিন ক্ষমাপ্রার্থনার কথা তিনি সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছেন।
বিপাকে হার্দিক , কে এল রাহুল
করণের শো -এ মহিলাদের সম্পর্কে এই ধরণের কুরুচিকর মন্তব্যের জন্য বিসিসিআইয়ের তরফে হার্দিক পাণ্ড্য ও কে এল রাহুলের কাছে জবাব তলব করা হয়েছে।
হার্দিকের দাবি
ক্রিকেটার হার্দিক পাণ্ড্য অবশ্য দাবি করেছেন, অনুষ্ঠানের পরিবেশে গা ভাসিয়ে তিনি মহিলাদের সম্পর্কে ওই আপত্তিকর মন্তব্য করে ফেলেছেন। তবে এরপর থেকে এরকম ঘটনা ঘটবে না।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications