গান্ধীজয়ন্তীতে নেতাজিকে নিয়ে বাঙালির জন্য সৃজিতের উপহার 'গুমনামী' ! দেখুন ট্রেলার
গান্ধীজয়ন্তীতে আসছে 'গুমনামী'! দেখুন ট্রেলার
'নেতাজি' শব্দে বাঙালি একজনকেই চেনে, তিনি সুভাষ চন্দ্র বসু। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যাঁকে প্রতি মুহূর্তে কুর্ণিশ জানিয়েছে। যাঁর তেজ, দাপট, সততা আর সাহস বাঙালির কাছে আজও যতটা অনুপ্রেরণা ততটাই গর্বের। এমন ব্যক্তিত্বরে ঘিরে থাকা একটা রহস্যকে ৭০ এমএম এর পর্দায় বন্দি করা নিঃসন্দেহে কঠিন কাজ। আর সেই চ্যালেঞ্জকে সঙ্গে নিয়েই আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'গুমনামী'।

সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর সেই ট্রেলার তুলে ধরেছে একাধিক প্রশ্ন। যে প্রশ্ন বহুবার বহু সময়ে বাঙালির মনে ঘোরাফেরা করেছে। ১৭ সেকেন্ডের ট্রেলার সেই সমস্ত প্রশ্নই তুলে ধরেছে। পাশাপাশি, নেতাজিকে কেন্দ্র করে জড়িয়ে থাকা রহস্যও এই ট্রেলারে জায়গা করে নিয়েছে। নাম ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সঙ্গে রয়েছেন অনির্বাণ ভট্টাাচার্য ও বিল্পব দাশগুপ্ত।
ছবির টিজার মুক্তির পর থেকে বহুবার 'গুমনামী ' বিতর্কে এসেছে। আর এবার 'গুমনামী'র ট্রেলারে সেই বিতর্কিত নানান প্রশ্ন তুলে ধরেছে। টিজার মুক্তির পর বিতর্কের পরও সেন্সর থেকে ছাড়পত্র পেয়ে যায় সৃজিতের ছবি। এবার দর্শক ছবিকে কোন নজরে দেখে তা জানা যাবে গান্ধী জয়ন্তীর দিনই। কারণ ২ রা অক্টোবর মুক্তি পেতে চলেছে সৃজিত-প্রসেনজিৎ জুটির 'গুমনামী'। আরও একবার 'অটোগ্রাফ', '২২ শে শ্রাবণ' এর ম্যাজিক দেখবার অপেক্ষায় বাঙালি।












Click it and Unblock the Notifications