প্রিয়ঙ্কার বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে পাকিস্তান! ইমরান সরকারের নয়া চাল
কয়েকদিন আগে জনৈক পকিস্তানি মহিলার সঙ্গে কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা চোপড়ার ঠাণ্ডা লড়াই চলে।
কয়েকদিন আগে জনৈক পকিস্তানি মহিলার সঙ্গে কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা চোপড়ার ঠাণ্ডা লড়াই চলে। এরপর এক পাকিস্তানি অভিনেত্রী দাবি করেন, প্রিয়ঙ্কা চোপড়াকে রাষ্ট্রসংঘের 'গুড উইল অ্যাম্বাসাডর' পদ থেকে সরিয়ে দেওয়া হোক। এবার সেই দাবিতে কোমর বেঁধে ময়দানে নামছে ইমরান সরকার।

রাষ্ট্রসংঘের কাছে এবার প্রিয়ঙ্কা চোপড়াকে নিশানা করে চিঠি পাঠিয়ে দিল পাকিস্তান। যে চিঠিতে ভারতের বিরুদ্ধে ৩৭০ ধারা ইস্যুতে ক্ষোভ উঠে এসেছে পাকিস্তানের। সেখানে লেখা হয়েছে , ভারতে মোদী সরকারের হিংসাত্মক মনোভাবকে যেভাবে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া সমর্থন করছেন, তাতে তা যুদ্ধের মনোভাব প্রকাশ পাচ্ছে। পাশাপাশি , পাকিস্তান দাবি করেছে, প্রিয়ঙ্কা চোপড়া দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধকে সমর্থন করেন। তাই পাকিস্তানের দাবি, যদি প্রিয়ঙ্কাকে রাষ্ট্রসংঘের 'গুড উইল অ্যাম্বাসাডর ফর পিস' পদ থেকে এখুনি সরানো না হয়, তাহলে তা পদটির অপমান হবে।
[আরও পড়ুন:২১ অগাস্টের সেরা ছবি দেখে নিন একনজরে]
এদিকে, পাকিস্তানের এমন বেহাল পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর কোনও মন্তব্য উঠে আসেনি। প্রসঙ্গত, কাশ্মীরের বুক থেকে যেদিন থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছে সেদিন থেকে বিশ্বের বিভিন্ন দেশের কড়া নেড়েও লাভের লাভ হয়নি পাকিস্তানের। শেষমেশ ভারতীয় অভিনেত্রীকে কাঠগড়ায় তুলে ফের রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications