Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Golden globe 2023: ভারতের ঝুলিতে সেরা সঙ্গীতের পুরস্কার, গোল্ডেন গ্লোবে সেরা অরিজিনাল সঙ RRR ছবির

Golden globe 2023: ভারতের ঝুলিতে সেরা সঙ্গীতের পুরস্কার, গোল্ডেন গ্লোবে সেরা অরিজিনাল সঙ RRR ছবির

আন্তর্জাতিক পুরস্কার এবার ভারতের ঝুলিতে। গোল্ডেন গ্লোব পেল ভারতীয় ছবি আরআরআর। বেস্ট অরিজিনাল সঙের পুরস্কার পেেয়ছে ভারতীয় ছবি আরআরআর। এখনও চলছে অনুষ্ঠান। আন্তর্জাতিক পুরস্কার ভারতের ঝুলিতে। স্লামডগ মিলিওনেয়ারেও অরিজিনাল মিউজিকেই অ্যাকাডেমি পুরস্কারন এনেছিল ভারত। এবার সঙ্গীতের সেরার তকমা আন্তর্জাতিক স্তরে । খবরটি আসার পর থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে দেশে।

গোল্ডেন গ্লোব ভারতের ঝুলিতে

গোল্ডেন গ্লোব ভারতের ঝুলিতে

সঙ্গীতের সেরা পুরস্কার গোল্ডেন গ্লোব। ফিল্ম এবং বিনোদন জগতের মানুষ প্রতিবছরই তাকিয়ে থাকেন এই গোল্ডেন গ্লোব পুরস্কারের দিকে। এবারও আয়োজন করা হয়েছে সেই পুরস্কার। কিন্তু এবার ভারতের ঝুলিতে এসেছে গোল্ডেন গ্লোব। সেরা অরিজিনাল সঙের পুরস্কার পেয়েছে ভারতীয় ছবি আরআরআর। ছবির মিউজিক কম্পোজার এমএম কিরাভনি এই পুরস্কার গ্রহন করেন। খবরটি আসার পর থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে বিনোদন জগতে।

শুভেচ্ছার বন্যা

শুভেচ্ছার বন্যা

খবরটি দেশে পৌঁছনো মাত্র শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। লস অ্যাঞ্জেলেসেরক ব্রেভারি হিলসে বসেছে পুরস্কার বিতরণের অনুষ্ঠান। গোটা বিশ্বের তাবর সব শিল্পীরা রয়েছেন সেখানে। ছিলেন আরআরআর ছবির পরিচালক রাজামৌলি এবং অভিনেতা জুনিয়র এনটিআর এবং রাম চরণ তেজা। পুরস্কার পাওয়ার পর শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। সঙ্গীত পরিচালক এআর রহমান শুভেচ্ছা জানিয়েছে। টুইটে তিনি লিখেছেন ভারতের আরও একটি আন্তর্জাতিক সেরার সম্মান এল। নাটু নাটু গানের জন্যই এই পুরস্কার পেয়েছে আরআরআর। সঙ্গীত পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন তেলুগু মেগাস্টার চিরঞ্জিবীও। একের পর এক শিল্পীরা শুভেচ্ছা জানাতে শুরু করেেছন।

গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রী জুলিয়া গারনার

গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রী জুলিয়া গারনার

এখনও চলছে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান। ভারতে উৎসব শুরু হয়ে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আর কে কী পেলেন। গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জুলিয়া গার্নারষ ওজাক ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। টেলিভিশন সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েেছন জেনদিয়াষ। ইউফোরিয়া সিরিজের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অ্যানিমেটেড মোশন পিকচারের পুরস্কার পেয়েছে পিনোকিও। ছবিটি পরিচালনা করেছেন মেক্সিকান পরিচালক গুলেরেমো ডেন টোরো। এলভিল প্রিসলের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অস্টিন বাল্টার।

গোল্ডেন গ্লোব

গোল্ডেন গ্লোব

লস অ্যাঞ্জেলে হচ্ছে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান। ৮০ তম পুরস্কার প্রদান অনুষ্ঠান হচ্ছে। ১৯৪৪ সালে প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান শুরু হয়েছিল। আমেকিতা এবং আন্তর্জাতিক ছবির উপরেও এই পুরস্কার দেওয়া হয়। ১৯৫৬ সাল থেকে টেলিভিশনকেও এই পুরস্কারের আওতায় নিয়ে আসা হয়। সেখানেও সেরা অভিনেতা, অভিনেত্রী, সেরা সিরিজ সহ একাধিক পুরস্কার দেওয়া শুরু হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+