'রাসমণি' থেকে 'কৃষ্ণকলি', এই সপ্তাহে সিরিয়ালের গল্প কোনদিকে এগোবে জেনেনিন

একাধিক বাংলা সিরিয়ালের গল্পে এই সপ্তাহে নানান ধরনের পট পরিবর্তন হতে চলেছে। গল্পের মোড় বিভিন্ন দিকে ঘুরে যেতে পারে।

একাধিক বাংলা সিরিয়ালের গল্পে এই সপ্তাহে নানান ধরনের পট পরিবর্তন হতে চলেছে। গল্পের মোড় বিভিন্ন দিকে ঘুরে যেতে পারে। গোটা সপ্তাহে জনপ্রিয় সিরিয়ালগুলির গল্পে কোন ধরনের মোড় আসতে পারে , তা আগেই জেনে নিন। 'করুনাময়ী রানী রাসমণি' থেকে 'কৃষ্ণকলি', 'বাবা লোকনাথ'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের আগাম আপডেট জেনে নিন।

করুণাময়ী রানী রাসমণি

করুণাময়ী রানী রাসমণি

মথুরামোহনকে বাড়িতে ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন ভৈরবী। কিন্তু পরিস্থিতি এমনদিকে যেতে শুরু করেছে যে রানী কোন সিদ্ধান্ত নেবেন তা ঠিক করতে পারছেন না। মথুরকে ঘিরে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। এদিকে, করুণার শ্রাদ্ধানুষ্ঠান ঘিরে জানবাজারের রাজবাড়ি ব্যস্ত হয়ে পড়েছে। এরকম সময়ে মথুরকে নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে রানী কোন পথে হাঁটবেন ? উত্তর জানা যাবে এই সপ্তাহেই।

কৃষ্ণকলি

কৃষ্ণকলি

অশোক আর নিখিলের সমস্যা মেটাতে তৎপর হয়েছে শ্য়ামা। গোটা পরিবারকে একসঙ্গে নিয়ে এগোতে চাইছে সে। অন্যদিকে, পড়াশোনা নিয়েও এগিয়ে যেতে চাইছে শ্যামা।

জয়ী

জয়ী

গোল্ড কাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে ব্যস্ত জয়ী। অন্যদিকে , সুকুমার আর তাঁর বোন যথার্থ শাস্তি পেয়েছে। তবে এখনও একজন বাকি রয়েছেন শাস্তি পেতে। সাগর দত্ত কি শাস্তি পাবেন? উত্তরর জানতে চোখ রাখুন এই সপ্তাহে জি বাংলায়।

জয় বাবা লোকনাথ

জয় বাবা লোকনাথ

ভগবান গাঙ্গুলির দেশের বাড়ির বন্ধু তারকনাথ দত্ত গ্রামের বাড়ি গিয়েছিলেন। সেখানে লোকনাথের সঙ্গে তাঁর ব্যাপক তর্ক হয়। এরপর লোকনাথের থেকে প্রতিশোধ নিতে নয়া ফন্দি আঁটেন তিনি। এরপর কী হবে , জানতে দেখতে হবে 'জয় বাবা লোকনাথ'।

বকুলকথা

বকুলকথা

অরুনাভর সঙ্গে এষার বিয়ে স্থির করেন সমর। তবে বকুল কি পারবে বিয়ের এনগেজমেন্টের আগেই অরুনাভর মুখোশ খুলে দিতে? উত্তর পেতে চোখ রাখুন জি বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+