কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন কি করিনা! মুখ খুললেন নবাব বেগম
আসন্ন লোকসভা নির্বাচনে একাধিক বলিউড তারকার নাম প্রার্থী তালিকায় উঠে আসছে। শোনা গিয়েছিল, মধ্যপ্রদেশের তরফে কংগ্রেসে এবার প্রার্থী হতে চলেছেন অভিনেত্রী করিনা কাপুর।
আসন্ন লোকসভা নির্বাচনে একাধিক বলিউড তারকার নাম প্রার্থী তালিকায় উঠে আসছে। শোনা গিয়েছিল, মধ্যপ্রদেশের তরফে কংগ্রেসে এবার প্রার্থী হতে চলেছেন অভিনেত্রী করিনা কাপুর। মধ্যপ্রদেশের রাজ পরিবার পতৌদিদের সঙ্গে কংগ্রেসের ঘনিষ্ঠতা অনেকটাই। আর সেই রাজ বংশের বেগম করিনাকে নির্বাচনের ময়দানে দেখতে চেয়েছিল কংগ্রেস।

তবে ভোটে প্রার্থী হওয়ার যাবতীয় খবর ভিত্তিহীন বলে দাবি করেন করিনা কাপুর। তাঁর দাবি, এই সমস্ত তথ্য়ের কোনও সত্যতা নেই। ৩৮ বছর বয়সী করিনার জানিয়েছেন আপাতত তিনি কাজের দিকে মনোনিবেশ করছেন। তাঁর রাজনীতিতে কোনও ইচ্ছা নেই। পাশাপাশি করিনার দাবি, তাঁকে কংগ্রেসের প্রার্থীপদ নিয়ে কোনও রকমের প্রস্তাবও দেওয়া হয়নি।
করিনা জানিয়েছেন আপাতত তিনি আরও বেশ কিছু ফিল্মে অভিনয় করতে চান। এর আগে রাহুল গান্ধীকে একটি চিঠি পাঠিয়ে ভোপাল কংগ্রেসের তরফে জানানো হয়, পার্টির তরফে ভোপাল কেন্দ্রের প্রার্থী হিসাবে করিনা কাপুরকে প্রস্তাব দেওয়া হোক। এতে যুববোট ব্যাঙ্ক কংগ্রেসের জন্য পোক্ত হবে।












Click it and Unblock the Notifications