২০১৯ বাজেটে ফিল্মজগতের জন্য বেশ কিছু সুখবর শোনালেন পীযূষ গোয়েল

২০১৯ -২০২০ আর্থিকবর্ষের বাজেট পেশের সময় এদিন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল একগুচ্ছ চমক দিয়েছেন।

২০১৯ -২০২০ আর্থিকবর্ষের বাজেট পেশের সময় এদিন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল একগুচ্ছ চমক দিয়েছেন। জনমোহিনী বাজেটে যেমন মধ্যবিত্তদের জন্য একাধিক সুবিধা দেওয়া হয়েছে, তেমনই রয়েছে কৃষকদের জন্য ছাড়ও। আর এই বাজেটে সংসদে অ্যান্টি পাইরেসি নিয়েও সরব হতে দেখা যায় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীকে।

২০১৯ বাজেটে ফিল্মজগতের জন্য বেশ কিছু সুখবর শোনালেন পীযূষ গোয়েল

এদিন পীযূষ গোয়েল জানান, ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের মুখে হাসি ফোটায়। আর সেই ইন্ডাস্ট্রিই এখন খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে পাইরেসি সমস্যার জন্য। তাই এদিন সরকারের তরফে পাইরেসি রোধে কড়া ব্যবস্থার কথা ঘোষণা করেন পীযূষ গোয়েল। এরজন্য সরকার অ্যান্টি ক্যামকর্ডিং প্রভিশনও নিয়ে আসতে চলেছে। যা নিঃসন্দেহে স্বস্তি ফেরাতে চলেছে ফিল্মজগতের সঙ্গে সংযুক্ত প্রত্যেকের।

এছাড়াও ফিল্ম মেকিং -এ সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্সের ঘোষণাও করেন পীযূষ গোয়েল। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর এই ঘোষাণাতে স্বাগত জানিয়েছেন প্রোডিউসার্স গিল্ডের প্রেসিডেন্ট তথা নামী প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+