(ছবি) দিল ধড়কনে দো সিনেমায় রণবীর, অনুষ্কা, প্রিয়াঙ্কার ফার্স্ট লুক
আগামী জুনের ৫ তারিখ মুক্তি পেতে চলেছে অনুষ্কা শর্মা, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি দিল ধড়কনে দো। এবছরের বলিউড ছবিগুলির মধ্যে আপাতত সবথেকে বেশি চর্চায় জোয়া আখতার পরিচালিত দিল ধড়কনে দো।
পাঞ্জাবি পরিবারের গল্প এটি। কবীর মেহরা (সিনেমায় রণবীরের নাম) বলতে গেলে একেবারে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। ছোট থেকেই কোনও কিছুর অভাব বোধ করেননি তিনি। তাঁর বাবার ইচ্ছে কবীর নিজেদের কোম্পানির দায়িত্ব নিন। কিন্তু কবীর বিমান চালাতে চায়। তাই সবাইকে ফাঁকি দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে।
অন্যদিকে ফারহা আলি (সিনেমায় অনুষ্কার নাম) নাচকে ভালোবেসে বাড়ি ছাড়েন। এরপর দুজনের দেখা হওয়ার পর কী হয় তা নিয়েই গল্প এগোতে থাকে। এর মাঝে প্রিয়াঙ্কা বা ফারহান কীভাবে রয়েছেন সিনেমায় তা দেখতে হলে আপনাকে হলে যেতেই হবে।

প্রিয়াঙ্কা চোপড়া
দিল ধড়কনে দো সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

অনুষ্কা শর্মা
অনুষ্কার মোহময়ী ফার্স্ট লুক

প্রিয়াঙ্কা চোপড়া
২০১৫ বলিউড ধামাকা গুলির মধ্যে আপাতত সবথেকে বেশি চর্চায় জোয়া আখতার পরিচালিত দিল ধরকনে দো।

প্রিয়াঙ্কা চোপড়া
ছবির প্রধান চরিত্রগুলিতে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়াকে।

ফারহান আখতার
সিনেমায় অতিথি হিসেবে দেখা যাবে অনুষ্কা শর্মা, ফারহান আখতারকে।

ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার নানা মুহূর্ত
প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন পাঞ্জাবি পরিবারের একজন বুদ্ধিমতী মেয়ের চরিত্রে।

রণবীর সিং
ছবির লুকে একেবারে কুল রণবীর সিং












Click it and Unblock the Notifications