আগামী সপ্তাহেই বিয়ে ফারহান–শিবানীর, বিয়ে নিয়ে উত্তেজিত হবু বউ, পোস্ট সোশ্যাল মিডিয়ায়
আগামী সপ্তাহেই বিয়ে ফারহান–শিবানীর, বিয়ে নিয়ে উত্তেজিত হবু বউ, পোস্ট সোশ্যাল মিডিয়ায়
বলিউডের আরও এক জুটি ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর বিয়ে করছেন। সম্প্রতি এমনই জানিয়েছেন ফারহানের বাবা জাভেদ আখতার। ২১ ফেব্রুয়ারি শিবানী ও ফারহান বিয়ে করতে চলেছেন। সেই সঙ্গে আখতার পরিবারের প্রত্যেকের সঙ্গে শিবানীর সম্পর্কও ভাল। তাই ফারহান আখতার এবং শিবানী দান্ডেকরের বিয়ে নিয়ে খুশি জাভেদ আখতার, শাবানা আজমিরা। এই বিয়ে নিয়ে যথেষ্ট খুশি শিবানী নিজেও।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট
শনিবার শিবানী তাঁর ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে কাউচের ওপর তিনি ঘুমিয়ে রয়েছেন। আসলে তাঁর বিগ ডে-এর আগে শিবানী যতটা পারছেন বিশ্রাম নিয়ে নিচ্ছেন। বিমানবন্দর লাউঞ্জে এই ছবি তোলা হয়েছে বলে জানা গিয়েছে। ছবিতে হবু বউকে দেখা গিয়েছে বিমানবন্দরের লাউঞ্জের কাউচে ঘুমোচ্ছেন। ক্যাপশনে শিবানী লিখেছেন, 'ক্লান্ত কিন্তু উত্তেজিত'। শিবানীর খুব কাছের বন্ধু গৌরব কাপুর এই ছবিতে মন্তব্য করেছেন এবং লিখেছেন, 'আমি উত্তেজিত আগামী সপ্তাহে ক্লান্ত হওয়ার জন্য।' তাঁর এই মন্তব্য শিবানী ও ফারহানের আগামী সপ্তাহের বিয়েতে শিলমোহর দিয়েছে।

কোথায় হচ্ছে এি বিয়ে
জানা গিয়েছে যে শিবানী ও ফারহানের বিয়ে হতে চলেছে মুম্বইতে জাভেদ আখতার ও শাবানা আজমির পারিবারিক ফার্মহাউজে। তবে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই বসবে বিয়ের আসর। ইতিমধ্যেই তাঁরা আইনি বিয়ে সেরে ফেলেছেন।

ফেব্রুয়ারিতে বিয়ে
গত মাসেই জানা গিয়েছিল এই শীতেই বিয়ের পর্ব মিটিয়ে ফেলবেন ফারহান ও তাঁর লিভ-ইন পার্টনার শিবানী, তবে সেই নিয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। অবশেষে হাটে হাঁড়ি ভাঙলেন অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহানের বাবা। করোনা আবহে সবরকম বিধিনিষেধ মেনেই হবে বিয়ে, আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। জাভেদ আখতার জানিয়েছেন নিমন্ত্রণ পর্ব শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, 'হ্যাঁ, সত্যি বিয়েটা হচ্ছে। বিয়ের যাবতীয় প্রস্তুতি ওয়েডিং প্ল্যানারাই করছে'।

লিভ–ইন সম্পর্কে রয়েছেন ফারহান–শিবানী
গত মাসেই ফারহানের ম্যাচিং পোশাকে একফ্রেমে বন্দি হয়েছিলেন দুজনে, অন্যদিকে গত বছর নিজের জন্মদিনে ফারহানের নাম নিজের ঘাড়ে ট্যাটু করান শিবানী। ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এই মুহূর্তে লিভ ইন সম্পর্কেই রয়েছেন তাঁরা। বিগত কয়েক বছর সহবাসের পর এবার নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন দুজনে।

অধুনা–ফারহান বিচ্ছেদ
উল্লেখ্য, সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে এর আগে দম্পত্য সম্পর্কে ছিলেন ফারহান। ফারহান ও অধুনার দুই সন্তান রয়েছে। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দুই সন্তানের দেখভাল যদিও দুজনে মিলেই করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর আমেরিকান-ভারতীয় মডেল-সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications