ভাইজানের এ কী ছবি! ভক্তদের মাথা খারাপ হওয়ার জোগার

রাজস্থানে শুটিং চলাকালীন একটি ধাবায় খাটিয়ার ওপর আধশোয়া সালমান খানের একটি ছবি নিয়ে তোলপাড় ভক্তদের মধ্যে।

রেস থ্রি-এর ট্রেইলার মুক্তি পেতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ইন্টারনেটে। কারণ, সেই সলমন খান। তাঁর চিরপরিচিত ডেয়ারডেভিল অ্যাটিটিউড, লার্জার দ্যান লাইফ স্টান্ট, ফাটাফাটি সব ওয়ান লাইনার, সব মিলিয়ে ট্রেলার দেখে আর তর সইছে না সলমন ভক্তদের। যদিও সিনেমাটিতে অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ এবং সাকিব সেলিমও রয়েছেন, মূল চুম্বক যে সলমন, তা আর বলার অপেক্ষা রাখে না।

ভাইজানের এ কী ছবি!

সিনেমা মুক্তি পেতে এখনও কিছুটা দেরি আছে। তার আগেই ভক্তদের জন্য ভাইজানের তরফ থেকে এসেছে আরেক উপহার। রেস থ্রি-এর শেষ কয়েকদিনের শুটিং হয়েছে কাশ্মীর ও জয়সলমীরে। রাজস্থানে শুটিং চলাকালীন তোলা সলমনের একটি ছবি প্রকাশিত হয়েছে ইন্টারনেটে। শুটিং-এর মাঝে, স্থানীয় এক ধাবায় বিশ্রাম নিচ্ছেন তিনি। আর সেই ছবি নিয়েই নিয়েই মাথা খারাপ হওয়ার জোগার ভক্তবৃন্দের।

জানা যাচ্ছে শুটিং-এর মাঝে স্থানীয় খাবার চেখে দেখতেই ওই ধাবায় গিয়েছিলেন ভাইজান। সঙ্গে ছিলেন রেস থ্রিতে তাঁর বিপরীতে থাকা নায়িকা জ্যাকলিনও। সেখানেই তাঁরা মধ্যাহ্নভোজ সারেন। সেই খাবারে সলমন নাকি এতই তৃপ্ত হন, যে আনন্দে ধাবা মালিককে ১০০০ টাকা টিপস দেন! তারপরই ধাবার খাটিয়ায় আধশোয়া হয়ে বিশ্রাম নিচ্ছিলেন, সেসময়ই লেন্সবন্দী হন।

তবে শুধু ধাবায় মধ্যাহ্নভোজ সারাই নয়, রাজস্থানে শুটিং চলাকালীন বেশ কুল মেজাজে পাওয়া গিয়েছে সলমনকে। কখনও দেখা গিয়েছে মরুভূমিতে তিনি কোয়াড বাইক চালাচ্ছেন, কখনও বা সাইকেলে চড়ে চক্কর দিয়েছেন আশপাশে, স্থানীয় ধাবার খাবার চেখে দেখা তো ছিলই। আর ভক্তদের সঙ্গে মোলাকাত? ভাইজান গিয়েছেন রাজস্থানে, ভক্তরা আসবে না, তা কি হয়। আর কে না জানে সলমন তাঁর ফ্যানদের কতটা সম্মান করেন। ফ্যানেদের সঙ্গেও খোশগল্পে মেতে উঠতে দেখা গিয়েছে এই তারকা কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+