'এক দো তিন' নাচে 'মোহিনী' মাধুরীকে কি আদৌ টক্কর দিতে পারলেন জ্যাকলিন! দেখুন ভিডিও

'বাঘি ২' ছবির একটি আইটেম নম্বর হিসাবে ফের ব্যবহৃত হল 'এক দো তিন' গানটি। আগের নব্বইয়ের দশকের গাটি গেয়েছিলেন অলকা ইয়াগনিক, আর গানের নয়া গানটিতে কণ্ঠস্বর রয়েছে শ্রেয়া ঘোষালের।

২৯ বছর কেটে গিয়েছে গানটির। সরোজ খানের কোরিওগ্রাফিতে নাচের ফ্লোর কাঁপিয়ে দিয়েছিলেন 'মোহিনী ' মাধুরী দীক্ষিত। ছবির নাম 'তেজাব'। নব্বইয়ের দশকে দূরদর্শনে যেকোনও ফিল্মি কাউন্টাডাউন শো-তে সেই গানের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকত একটা গোটা প্রজন্ম। 'এক দো তিন' ... গানের বোলটিতেই মাতোয়ারা ছিল সে যুগের সমস্ত যুবক হৃদয়। আর নাচের তালে তাঁদের অবাক করে দিয়েছিলেন মাধুরী । সেই গান আবারো সেলুলয়েড বন্দি হল, এবার ভিডিও-তে মাধুরীর জায়গায় জ্যাকলিন ফর্নান্ডেজ।

এক দো তিন নাচে মোহিনী মাধুরীকে কি আদৌ টক্কর দিতে পারলেন জ্যাকলিন! দেখুন ভিডিও

'বাঘি ২' ছবির একটি আইটেম নম্বর হিসাবে ফের ব্যবহৃত হল 'এক দো তিন' গানটি। আগের নব্বইয়ের দশকের গাটি গেয়েছিলেন অলকা ইয়াগনিক, আর গানের নয়া গানটিতে কণ্ঠস্বর রয়েছে শ্রেয়া ঘোষালের। কোরিওগ্রাফি আহমেদ খানের। ভারতীয় চলচ্চিত্রে এই কালজয়ী গানের সঙ্গে পা মেলানোর সাহস পাওয়াও একটি বড় বিষয়! সেই সাহ দেখিয়েই নিজের সম্মোহনী চালে নেচেছেন জ্যাকলিন। তবে 'মাধুরী -ম্যাজিক' তৈরি করা সবার পক্ষে সম্ভব নয়! আর সেই সত্যিটাই আবারও প্রকাশ পেল এই গানের ভিডিও থেকে।

গানের ভিডিও ফেসবুকে প্রকাশ করে মনের উচ্ছাসের কথা জানিয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল।

যদিও এই গানের রিমেক তৈরি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কোরিওগ্রাফার সরোজ খান। 'তেজাব' ছবির সেই গান যদি পুজোর ভাসান থেকে বিয়ে বাড়ির আসর মাতিয়ে থাকে , তাহলে ২০১৮ সালের এই গান মাতাতে চলেছে ডিস্কো থেকে হাউস পার্টি। উল্লেখ্য ৩০ মার্চ মুক্তি পেতে চলেছে 'বাঘি ২'। ছবিতে দিশা পাটানি ও টাইগার স্রফ অভিনয় করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+