Dunki Box Office Collection: নতুন বছরের শুরুতেই রেকর্ড কিং খানের, বক্স অফিসে নতুন মাইলস্টোন ডাঙ্কির
Dunki Box Office Collection: বক্স অফিসে থামছেই না শাহরুখের সাফল্য। ২০২৩ পেরিয়ে ২০২৪- শুরু হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু থমকে যায়নি শাহরুখ খােনর ছবির জনপ্রিয়তা। নতুন বছরের শুরুতেও বক্স অফিস জুড়ে রয়েছে শাহরুখ ম্যাজিক। শাহরুখ খােনর ডাঙ্কি ইতিমধ্যেই বক্স অফিস কালেকশনে রেকর্ড গড়ে ফেলেছে।
ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিস কালেকশনে নতুন রেকর্ড গড়েছে শাহরুখ খানের ডাঙ্কি। ৪০০ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে শাহরুখ খােনর ছবি। শাহরুখ খান, তপসী পান্নু, ভিকি কৌশল অভিনীত ছবিটি মুক্তি পেয়েছিল ২৪ ডিসেম্বর। বড়দিনের ঠিক আগে।

২০২৩ সালে ডাঙ্কি ছিল শাহরুখ খােনর তিন নম্বর ছবি। রাজকুমার হিরানীর সঙ্গে তাঁর প্রথম ছবি। ডাঙ্কির ওপেিনয় কালেকশ তেমন না হলেও দর্শকদের বেশ পছন্দ হয়েছিল ছবিটি। বিদেশে বেআইনিভাবে অনুপ্রবেশের চেষ্টার উপরেই ছবিটি তৈরি করা হয়েছে। সব অভিনেতাদের অভিনয়ই মন কেড়েছিল দর্শকদের।
কিন্তু তারপরেই প্রভাসের সালার মুক্তিপায়। প্রথম ২ দিনে সালার বক্স অফিসে রেকর্ড কালেকশন করলেও শাহরুখের কোনও ছবিকেই টপকে যেতে পারেনি। প্রভাসের রাউডি লুক পছন্দ হয়েছে দর্শকদের। কিন্তু বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেনি সালার।
বছর পেরিয়ে নতুন বছরে পড়েছে তারপরেও বক্স অফিস কালেকশন হয়ে চলেছে। গ্লোবাল কালেকশনে এখনও রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খানের ডাঙ্কি। জানুয়ারি মাসে একাধিক বড় ছবি মুক্তি পাওয়ার কথা। তার আগে পর্যন্ত বক্স অফিসে কালেকশন জারি থাকবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications