‘আপনি গান শুনতে ভালোবাসেন?’ আলিয়ার প্রশ্নের সটান জবাব দিলেন মোদী, কী বললেন তিনি?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বলিউডের কাপুর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সেখানে কাপুর পরিবারের সদস্যরা এক একজন এক একটা বিষয় জানতে চান মোদীর কাছে। সেই কথোপকথনের মাঝেই প্রধানমন্ত্রী গান শোনেন কিনা সেই প্রশ্নই করে বসলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। যার অকপট জবাবও দিলেন মোদী।
আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের শততম জন্মবার্ষিকী। যা নিয়ে ইতিমধ্যেই সাজোসাজো রব কাপুর পরিবারে। এবার রাজ কাপুরের এই শততম জন্মবার্ষিকীকে আকর্ষণীয় করে তুলতে নতুন প্রয়াস নিয়েছে কাপুর পরিবার। তার পরিবার তার ১০টি আইকনিক চলচ্চিত্র ভারতের ৪০টি শহর এবং ১৩৫টি সিনেমা হলে প্রদর্শিত করতে চলেছে।

যার মধ্যে রয়েছে PVR-INOX এবং Cinepolis-এর মত উন্নত টেকনলজির সিনেমা হল গুলিও। একটি জমকালো উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে কাপুর পরিবার। আর সেই আমন্ত্রণ জানাতেই কাপুর পরিবার যায় প্রধানমন্ত্রীর বাসভবনে।
কথোপকথনের সময়, রাজ কাপুরের নাত-বৌ আলিয়া ভট্ট প্রধানমন্ত্রীকে তার আফ্রিকা সফরের সময় দেখেছিলেন এমন একটি ক্লিপ সম্পর্কে জিজ্ঞাসা করেন। সেই প্রশ্নের উত্তরেই মোদী বলেন, "আমি একটি ক্লিপ দেখেছি যেখানে আপনি একজন জওয়ানের সাথে দাঁড়িয়ে ছিলেন এবং আপনি সেই সময় আমার গান গাইছিলেন"।
আলিয়া এরপরই বলেন যে, গান এমন একটি জিনিস যেখানে লোকেরা এর সাথে সহজে লিপ্ত হয়। যদিও সবাই গানের কথা মনে রাখতে পারেন না। কিন্তু তা সত্ত্বেও মনের অনুভূতি সহজে মিলে যায় এই গানের সাথে। এরপরই আলিয়া হাসির ছলেই মোদীকে জিজ্ঞেস করে বসেন, 'তিনি গান শোনেন কিনা?' যার অকপট উত্তরও দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, "আমি শুনতে সক্ষম কারণ আমি এটা পছন্দ করি। যখনই সুযোগ পাই আমি গান শুনি"।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে বুধবার কাপুর পরিবারের প্রায় সকলেই নার্ভাস ছিলেন। আলিয়ার সাথে তার স্বামী রণবীর কাপুর, তার বোন ঋদ্ধিমা কাপুর, মা নীতু কাপুর, খুড়তুতো বোন করিশ্মা কাপুর, করিনা কাপুর, করিনার সাথে করিনার স্বামী সাইফ আলি খান, আরমান এবং আদার জৈন সবাই তাদের প্রয়াত পিতৃপুরুষ রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকী উদযাপন করতে এবং তাঁর আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন।
সেই মিষ্টি আলাপচারিতার একটি ভিডিও, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বেশ খোশ মেজাজেই কাপুর পরিবারের সাথে মেতে উঠেছেন প্রধানমন্ত্রী। দিয়েছেন অটোগ্রাফ। সাগ্রহে গ্রহণ করেছেন কাপুর পরিবারের উপহার।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications