এই বলি ডিভার ডায়েট চার্ট থেকে পছন্দের ঘোরার জায়গা সম্পর্কে আপনি জানেন কি?
এই বলি ডিভার ডায়েট চার্ট থেকে পছন্দের ঘোরার জায়গা সম্পর্কে আপনি জানেন কি?
বলিউড অভিনেত্রী মৌনী রায়কে প্রায় সকলেই চেনেন। ধারাবাহিক দিয়ে শুরু করেছিলেন তিনি তার কেরিয়ার। তারপর পা রেখেছেন বলিউড সিনেমায়। তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার সুদক্ষ অভিনয় এবং লাস্যময়ী ফিগারের জন্য তিনি বরাবরই লাইমলাইটে থাকেন। তবে এত সুন্দর স্বাস্থ্য কীভাবে মেনটেন করেন, তা হয়তো অনেকেই জানেন না। তিনি কিন্তু কঠিন ডায়েটে থাকেন। জেনে নিন তার ডায়েট চার্টে কী কী থাকে।

যোগা ও মেডিটেশন করেন অভিনেত্রী
ডায়েটের পাশাপাশি তিনি কিন্তু যোগা ও মেডিটেশনও করেন। তাইতো তিনি এতো সুন্দর স্বাস্থ্য তিনি বজায় রাখেন। অভিনেত্রী কিন্তু যোগা ও মেডিটেশনের ওপর ভরসা করেন। প্রত্যেক দিন নিয়ম মেনে মাফিক যোগা এবং মেডিটেশন তাঁর স্বাস্থ্যচর্চার অনেকটাই দখল করে রয়েছে। ত্বককে যথাযথভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়ার সুযোগ দিতে যোগা এবং মেডিটেশন খুবই কার্যকরী বলে মনে করেন বঙ্গ তনয়া।

খাদ্য তালিকায় কী রাখেন তিনি
খাদ্য তালিকায় কী খাবার রাখেন মৌনী জানেন। সকালের জলখাবারে তিনি খুব একটা ভারী কিছু খান না। মূলত চিড়ে ও অঙ্কুরিত ছোলা খান। তারপরেই তিনি একটি ফল খান। তিনি সব থেকে বেশি পছন্দ করেন ড্রাইফ্রুট। ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, তাই খাদ্য তালিকায় এটি তিনি বাদ দেন না। সকল কাজের মধ্যেও তিনি সময় মতো ঘুমান। বেশি রাত জাগতে তিনি পছন্দ করেন না। তিনি মনে করেন মানুষ মানুষ মানসিক ভাবে সুস্থ থাকলেই তবেই তিনি শারীরিক ভাবে সুস্থ থাকবেন। তাই তিনি নিজেকে সব সময় ফিট রাখেন।

কোথায় ঘুরতে যেতে পছন্দ করেন তিনি
তিনি কিন্তু ঘুরতে যেতে খুব পছন্দ করেন। তা তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাবে। ঘোরার ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। তিনি একবার জানিয়েছিলেন বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি ঘুরতে খুব পছন্দ করেন। কাড়ন অজানা জেনে নেওয়ার আনন্দ তার আছে। ধারাবাহিক দিয়ে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন।

কোন কোন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি
২০০৭ সালে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। অভিনেত্রী ছাড়াও তিনি একজন সুদক্ষ মডেল ছিলেন। কিউকী সাস ভি কাভি বাহু থি, নাগিন, শিবানী ধারাবাহিকে তিনি অভিনয় করে সকলের বিশেষ নজর টেনেছেন। তিনি সিরিয়াল ছাড়াও সিনেমাতেও অনিয় করেছেন। মেড ইন চায়না, ব্রহ্মাস্ত্র সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। তাছাড়াও তিনি খুব ভালো নাচেন। দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তাঁর সঙ্গেই তিনি বর্তমানে সুখে সংসার করছেন। তিনি ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই নানান ছবি ও রিল শেয়ার করে থাকেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তাঁর ছবি দেখার জন্য নেট নাগরিকরা মুখিয়ে বসে থাকেন।












Click it and Unblock the Notifications