কর্তা-গিন্নি এক ছবিতে! রাজের এই ফিল্মটির সিক্যুয়ালে মিমি নন, থাকছেন শুভশ্রী
'কাটমুণ্ড ' ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে যে ছবিতে অভিনয় করেছিলেন রাজ চক্রবর্তীর তৎকালীন ঘনিষ্ঠ বান্ধবী মিমি চক্রবর্তী।
বাংলা ছবিতে সিক্যুয়েল সেভাবে দাপট দেখাতে পারেনি। কিছু গোয়েন্দা গল্পধর্মী ছবি আর 'গুপী গাই বাঘা বাইন'-র মত কিছু কালজয়ী সাহিত্য চরিত্র ঘিরে সিক্যুয়েল ছাড়া টলিউডে সেভাবে কোনও বড় সিরিজ-এর প্রচলন নেই। তবে এবার পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে 'কাট মুণ্ডু ' ছবির সিক্যুয়েল পেতে চলেছে টলিউড।

'কাটমুণ্ড ' ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে যে ছবিতে অভিনয় করেছিলেন রাজ চক্রবর্তীর তৎকালীন ঘনিষ্ঠ বান্ধবী মিমি চক্রবর্তী। এবার সেই ছবির সিক্যোয়েল থাকছেন রাজের স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নতুন এই ছবির নাম ' কাটমুণ্ডু টু কম্বোডিয়া'। ছবিতে অভিনয় করছেন ,রুদ্রনীল ঘোষ, যীশু সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, তনুশ্রী ।
সদ্য তাঁরা স্বামী-স্ত্রী হিসাবে দাম্পত্যের সম্পর্কে গাঁট ছড়া বেঁধেছেন। প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তী যে এই ছবিতে থাকবেন না, সেটা হওয়াটাই স্বাভাবিক। তবে রাজ বলছেন, শুভশ্রীকে এই চরিত্রতে মানাবে বলেই কাস্ট করা হয়েছে। কাজের জায়গায় কোনও ছাড় নেই। আগে ছবিটির মতো এই নয়া ছবিতে নেই আবির, শ্রাবন্তী ও মিমি। আছেন বলতে রুদ্রনীল। উল্লেখ্য, এই ছবিতে আবিরের পুরনো চরিত্রটা করছেন যীসু সেনগুপ্ত।












Click it and Unblock the Notifications