বিয়ে করলেন দিয়া মির্জা, নিজের হাতে মিষ্টি খাওয়ালেন সংবাদমাধ্যমের কর্মীদের
বিয়ে করলেন দিয়া মির্জা, নিজের হাতে মিষ্টি খাওয়ালেন সংবাদমাধ্যমের কর্মীদের
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে খুব ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে সোমবার বিয়ে করেন দিয়া। বলিউডে দিয়া সর্বদাই খুব সাদামাটা অভিনেত্রী হিসাবেই পরিচিত, যার পরিচয় পাওয়া গেল তাঁর বিয়ের দিনও। সোমবার তিনি নিজে হাতজোড় করে সংবাদমাধ্যমের সামনে বেরিয়ে আসেন এবং নিজের হাতে পাপারাৎজিদের মিষ্টি খাওয়ান এবং সকলের শুভেচ্ছা গ্রহণ করেন।

দিয়া একা বেরিয়ে আসায় অনেক সংবাদমাধ্যমের কর্মীরাই জিজ্ঞাসা করতে শুরু করেন যে 'স্যার’ (বৈভব রেখি) কোথায়? জবাবে দিয়া জানান স্যার অত্যন্ত লাজুক। লাল করে ডিজাইনার শাড়ি ও মানানসই গয়নাতে খুব হাল্কাই সেজেছিলেন দিয়া। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে দিয়া–বৈভবের বিয়েতে ৫০ জন অতিথি হাজির ছিলেন। যার মধ্যে অন্যতম অদিতি রয় হায়দরি, জ্যাকি ভাগনানি এবং গৌতম গুপ্তা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দিয়া তাঁর বিয়ে সংক্রান্ত কোনও ছবি পোস্ট করেননি।
এর আগে দিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল সাহিল সাঙ্ঘির। সাহিল সাঙ্গির সঙ্গে বেশ কয়েক বছর সংসার করর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। দিয়া–সাহিলের সম্পর্কে থাবা বসায় বিবাহ বহির্ভূত সম্পর্ক। তার জেরেই দিয়া এবং সাহিল বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানা যায়। যদিও দিয়া মির্জা এ বিষয়ে কখনও মুখ খোলেননি। বিচ্ছেদের পর লকডাউনের মধ্যে মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দিয়া মির্জা সম্পর্কে জড়ান।
সোমবার পশ্চিম বান্দ্রার বেল এয়ার অ্যাপার্টেমেন্টে বসে বৈভব এবং দিয়ার বিয়ের আসর। যার ভিডিও উঠে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications