'কবীর' -এ কি জঙ্গি কাসাবের ভূমিকায় দেব! মুম্বই হামলা নিয়ে তৈরি ছবি নিয়ে কী বললেন অভিনেতা

নববর্ষে একাধিক ফিল্ম মুক্তি পাচ্ছে টলিউডে। বলা ভালো ,দুই সুপারস্টারের লড়াই আবারও দেখা যেতে চলেছে এসপ্তাহের 'ব্লকবাস্টার শুক্রবার' ! একদিকে প্রসেনজিতের 'দৃষ্টিকোণ' অন্যদিকে দেবের 'কবীর' সম্মুখ সমরে

নববর্ষে একাধিক ফিল্ম মুক্তি পাচ্ছে টলিউডে। বলা ভালো ,দুই সুপারস্টারের লড়াই আবারও দেখা যেতে চলেছে এসপ্তাহের 'ব্লকবাস্টার শুক্রবার' ! একদিকে প্রসেনজিতের 'দৃষ্টিকোণ' অন্যদিকে দেবের 'কবীর' সম্মুখ সমরে এই সপ্তাহে। তার আগে নিজের ছবি 'কবীর' নিয়ে মুখ খুললেন দেব। ছবিতে তাঁর চরিত্র কার কথা মনে করিয়ে দিতে পারে? এপ্রশ্নেরও জবাব উঠে এল দেবের কাছ থেকে।

কবীর -এ কি জঙ্গি কাসাবের ভূমিকায় দেব! মুম্বই হামলা নিয়ে তৈরি ছবি নিয়ে কী বললেন অভিনেতা

২৬/১১ মুম্বই হামলা নিয়ে তৈরি হয়েছে ছবি 'কবীর'। এই ছবিতে নিজের চেনা ভূমিকা ছেড়ে খানিকটা নেগেটিভ চরিত্রেই দেখা যেতে চলেছে দেবকে। ছবি নিয়ে মন্তব্য করতে গিয়ে দেব জানিয়েছেন , কবীর-এ একগুচ্ছ চমক থাকছে দর্শকদের জন্য। তবে এখানে কোনও বিশেষ ধর্মকে আঘাত দিয়ে কিছু দেখানো হয়নি। তবে আজমল কাসাবের চরিত্রে দেব রয়েছেন কী না তা নিয়ে মন্তব্য করতে গিয়ে দেব বলেন, সে তথ্য পেতে হলে দেখতে যেতে হবে 'কবীর' ফিল্মটি।

ছবিতে মুম্বই হামলা ও তার সঙ্গে জড়িত কয়েকজন জঙ্গির ঘটনা তুলে ধরা হয়েছে। দেব ছা়ডাও ছবিতে অভিনয় করছেনব তাঁর গার্লফ্রেন্ড তথা অভিনেত্রী রুক্মিনী। এছা়ডাও এসটিএফ-এর এক বিশেষ দলের প্রতিনিধি হিসাবে ফিল্মে থাকছেন প্রিয়াঙ্কা সরকার। ছবি ঘিরে আপাতত দেব ভক্তদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+