দীপিকা টুকড়ে টুকড়ে গ্যাংয়ের অংশ, মন্তব্য সাক্ষী মহারাজের
দীপিকা টুকড়ে টুকড়ে গ্যাংয়ের অংশ, মন্তব্য সাক্ষী মহারাজের
মঙ্গলবার হঠাৎই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করতে চলে আসেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। যা নিয়ে বিজেপির রোষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। বিতর্কিত বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ বুধবার অভিনেত্রীর কড়া ভাষায় নিন্দা করলেন এবং জানালেন যে দীপিকা 'টুকড়ে টুকড়ে গ্যাং’–এর অংশ।

এক সাক্ষাতকারে উন্নাও সাংসদ অভিযোগ করেন, 'আমার মনে হয় তাঁরাও (দীপিকা পাড়ুকোনের মত ব্যক্তিত্বরা) টুকড়ে টুকড়ে গ্যাংয়ের অংশ।’ জেএনইউয়ের এই ঘটনার পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলেও জানান সাংসদ। তিনি বলেন, 'কিছু বিদেশি খেলোয়াড় এই ঘটনার পেছনে রয়েছে।’ আচমকা জেএনইউতে আসায় দীপিকা পাড়ুকোনকে সাক্ষী মহারাজের তোপের মুখে পড়তে হয়।
জেএনইউএসইউ সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গেও দেখা করেন দীপিকা। মঙ্গলবার তাঁকে পড়ুয়াদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সবরমতী টি–পয়েন্টে। যেখানে জেএনইউয়ের প্রাক্তন ছাত্ররা জনসভার আয়োজন করেছিলেন। যদিও জনসভায় বক্তব্য করতে দেখা যায়নি তাঁকে। ঘণ্টাখানেক পড়ুয়াদের সঙ্গে থেকে তিনি চলে যান। দীপিকার এই পদক্ষেপ নিয়ে বিজেপি সাংসদই প্রথম কড়া ভাষায় নিন্দা করেন। যদিও এর আগেও বিভিন্ন ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন সাক্ষী মহারাজ।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications