দীপিকাকে ঘিরে 'সুখবর'! বিয়ের পর অভিনেত্রী এবার নয়া ইনিংসের পথে

সবেমাত্র এক বছর সম্পন্ন হয়েছে দীপিকা-রণবীরের বিয়ের। বিয়ের পর দীপিকার কেরিয়ার কোন খাতে বইছে , তা নিয়ে তাঁর ফ্যানেদের মধ্যে রয়েছে যথেষ্ট কৌতূহল।

সবেমাত্র এক বছর সম্পন্ন হয়েছে দীপিকা-রণবীরের বিয়ের। বিয়ের পর দীপিকার কেরিয়ার কোন খাতে বইছে , তা নিয়ে তাঁর ফ্যানেদের মধ্যে রয়েছে যথেষ্ট কৌতূহল। বিয়ের পর যদিও 'ছপক' ছবির জন্য শ্যুটিং শুরু করে দীপিকা জানান দিয়ে দিয়েছিলেন যে এত সহজে তিনি কেরিয়ারকে 'বাই বাই' জানাচ্ছেন না! আর তা আরও একবার প্রমাণ করলেন ডিপস।

দীপিকাকে ঘিরে সুখবর! বিয়ের পর অভিনেত্রী এবার নয়া ইনিংসের পথে

এবার শোনা যাচ্ছে, প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। করণ জোহরের আসন্ন ছবিতে সহ প্রযোজক হিসাবে দীপিকার নাম থাকতে চলেছে বলে খবর। 'কাপুর অ্যান্ড সনস ' খ্য়াত শকুন বত্রা পরিচালিত ছবিতে সহ প্রযোজকের ভূমিকায় থাকতে চলেছেন দীপিকা । ছবিতে অভিনেত্রীর ভূমিকাতেও থাকতে চলেছেন রণবীর ঘরনী।

ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করবেন 'গাল্লি বয়' খ্যাত সিদ্ধান্ত চতুর্বেদী। করণ জোহর নিজে থেকে দীপিকাকে এই প্রস্তাব দিয়েছেন বলে সূত্রের খবর। এরপর দীপিকা নিজে সেই প্রস্তাবে সমর্থন জানিয়ে আপ্লুত হয়ে পড়েন।ফলে এবার নতুন ইনিংসে দীপিকাকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+