ঠিক হয়ে গেল দীপিকা-রণবীরের বিয়ের দিন! জানুন বিস্তারিত

অনুষ্কা-বিরাটের পর বলিউডের অন্যতম হাইপ্রোফাইল বিয়ে দীপিকা ও রণবীরের । এই বিয়ে ঘিরে নানা সময়ে বহু কানাঘুষো শোনা গেলেও এখনও পর্যন্ত মুখ খোলেননি দুই তারকা।

অনুষ্কা-বিরাটের পর বলিউডের অন্যতম হাইপ্রোফাইল বিয়ে দীপিকা ও রণবীরের । এই বিয়ে ঘিরে নানা সময়ে বহু কানাঘুষো শোনা গেলেও এখনও পর্যন্ত মুখ খোলেননি দুই তারকা। তবে এবছরের শেষের দিকে বলিউডে ডিভা দীপিকাকে যে বিয়ে করতে চলেছেন 'পদ্মাবত' স্টার রণবীর, সেখবর সকলেরই জানা। এবার প্রকাশ্যে এল বিয়ের দিনক্ষণ।

ঠিক হয়ে গেল দীপিকা-রণবীরের বিয়ের দিন! জানুন বিস্তারিত

জানা যাচ্ছে, আগামী ১০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীপিকা রণবীর। এনই দাবি এক ইংরাজি ফিল্ম ম্যাগাজিনের। তাই ১০ নভেম্বরের আগে যাবতীয় শ্যুটিং শিডিউল সেরে ফেলছেন দুই তারকা। এক সর্বভারতীয় ফিল্ম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী নভেম্বরের আগে শ্যুটিং ডেট রাখছেন দীপিকা-রণবীর। যদিও এবিষয়ে দীপিকা বা রণবীরের তরফে কোনওভাবেই মুখ খোলা হয়নি। তবে জানা গিয়েছে, বিয়ের আগের কিছু বিশেষ প্রথা ইতিমধ্যেই সেরে ফেলেছে দুটি পরিবার।

কিছুদিন আগেই দীপিকাকে দেখা গিয়েছে তাঁর মায়ের সঙ্গে শপিং -এ যেতে। এছাড়াও ,বহু মাস আগে দীপিকার জন্মদিনে মালদ্বীপে দুই পরিবার একত্রিত হয়। এদিকে খবর, রণবীর-দীপিকার বিয়ে ডেস্টিনেশন ম্যারেজ হলেও , একটি রিসেপশন হবে বেঙ্গালুরুতে। ফলে এখনও শুধু সময়ের অপেক্ষা বিয়ে ঘিরে আনুষ্ঠানিক ঘোষণার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+