Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কানে পৌঁছেই সকলের নজর কাড়লেন দীপিকা, লুই ভিটনের পোশাকে উজ্জ্বল বলিউড ডিভা

কানে পৌঁছেই সকলের নজর কাড়লেন দীপিকা, লুই ভিটনের পোশাকে উজ্জ্বল বলিউড ডিভা

বিশ্বের শীর্ষস্থানে থাকা চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম কান চলচ্চিতর উৎসব। আর এই বছর বলিউডের উজ্জ্বল তারকাদের মধ্যে দীপিকা পাড়ুকোন এই চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যদের মধ্যে একজন। দীপিকার সঙ্গে জুরিদের মধ্যে থাকবেন বিশ্বের বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরাও।

জুরি সদস্য দীপিকা পাড়ুকোন

জুরি সদস্য দীপিকা পাড়ুকোন

১৭ মে অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে কান চলচ্চিত্র উৎসব। গুরুদায়িত্ব পালনের জন্য গতকালই ফ্রান্সের রিভেরা শহরে উড়ে গিয়েছেন দীপিকা। সেখানে পৌঁছেই রেবেকা হল, ভিনসেন্ট লিন্ডন, জেসমিন ট্রিনকা, আসগর ফারহাদি, লাদি লি, জেফ নিকোলস এবং জোয়াকিম ট্রিয়ার সহ অন্যান্য জুরি সদস্যদের সঙ্গে নৈশাহার সারেন অভিনেত্রী।

দীপিকার লুকস নজর কেড়েছে সকলের

দীপিকার লুকস নজর কেড়েছে সকলের

৭৫তম কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পরেছিলেন লুই ভিটনের পোশাক। যা সকলের নজর কেড়েছে। সম্প্রতি বিলাসবহুল এই ফ্যাশন সংস্থার সঙ্গে নাম জুড়েছে দীপিকা পাড়ুকোনের। কালো-সাদা হাতকাটা মিনি ড্রেসে অন্যান্য জুরি সদস্যদের ভিড়েও যেন উজ্জ্বল দীপিকা। সাদা-কালো হলেও তাঁর পোশাকে ছিল সোনালি, রুপোলি, লাল ও হলুদ রঙের চুমকির নকশা। পোশাকের সঙ্গে মানানসই বাদামি রঙের হাই হিল বুট পরেছিলেন অভিনেত্রী। আর নিয়েছিলেন একটি বক্স শোল্ডার ব্যাগ। দীপিকার মেকআপও ছিল নজরকাড়া। স্মোকি আইশ্যাডো, উইঙ্গড আইলাইনার, ন্যুড গ্লসি লিপস্টিকে মোহময়ী হয়ে উঠেছিলেন তিনি।

অন্যান্য জুরি সদস্য যাঁরা হয়েছেন

অন্যান্য জুরি সদস্য যাঁরা হয়েছেন

প্রসঙ্গত, দীপিকার আগে কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যদের মধ্যে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই, বিদ্যা বালান, নন্দিতা দাস, শর্মিলা ঠাকুরকেও। সেই তালিকায় যোগ হল দীপিকার নামও।

দীপিকা পাড়ুকোনের আসন্ন সিনেমা

দীপিকা পাড়ুকোনের আসন্ন সিনেমা


কাজের দিক থেকে দীপিকাকে শেষবারের মতো দেখা গিয়েছিল শকুন বাত্রার গেহরাইয়াতে। এই সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় সকলকে মুগ্ধ করেছে। দীপিকাকে এরপর দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে পাঠান ছবিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+