(ছবি) বিনোদ খান্নার শেষকৃত্যে হাজির নেই বলিউডের তরুণ প্রজন্ম, ক্ষোভ ঋষি কাপুরের

বিনোদ খান্নার শেষকৃত্যতেও দেখা যায় একের পর এক বলিউডের স্বর্ণযুগের তারকাকে। তবে অদ্ভুতভাবে সেখানে অভিষেক বচ্চন ছাড়া হাজির ছিলনা কোনও তরুন প্রজন্মের বলিউড তারকা।

অভিনেতা বিনোদ খান্নার মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। তাঁকে শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বাতিল করা হয় বহু প্রতিক্ষিত ছবি 'বাহুবলী ২' এর প্রিমিয়ার। অন্যদিকে নিজের ছবি 'সরকার ৩ 'এর প্রমোশনের জন্য সাক্ষাৎকার বাতিল করে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান বলিউডের সবচেয়ে বড় তারকা অমিতাভ বচ্চন।

বিনোদ খান্নার শেষকৃত্যতেও দেখা যায় একের পর এক বলিউডের স্বর্ণযুগের তারকাকে। তবে অদ্ভুতভাবে সেখানে অভিষেক বচ্চন ছাড়া হাজির ছিলনা কোনও তরুন প্রজন্মের বলিউড তারকা। যে বিষয়টি স্পষ্টতই লজ্জাজনক। যা নিয়ে মুখ খুলেছেন ঋষি কাপুর। একজনরে দেখে নেওয়া যাক , বিনোদ খান্নার শেষকৃত্যে উপস্থিত ছিলেন কারা ।

ক্ষুব্ধ ঋষি কাপুর

ক্ষুব্ধ ঋষি কাপুর

এমনিতেই ঋষি কাপুর য়া বলেন তা সোটা সাপ্টা ভাবেই বলতে পছন্দ করেন। এবার বিনোদ খান্নার শেষকৃত্যে বলিউডের তরুণ প্রজন্মের অনুপস্থিতিকে ঘিরে রীতি মত ক্ষুব্ধ বর্ষীয়াণ অভিনেতা ঋষি কাপুর। তিনি বলেন ,' বিনোদ খান্নার শেষকৃত্যে কেউ আসতে পারল না, কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার পার্টিতে বহু 'চামচা' যেতে পারে। বড়দের সম্মান করতে শেখো। '

শেষকৃত্যে উপস্থিত ছিলনা রনবীরও

শেষকৃত্যে উপস্থিত ছিলনা রনবীরও

অন্যদের সমালোচনা করার পাশপাশি, ঋষি কাপুর এটাও জানান কেন শেষকৃত্যে আসতে পারেননি তাঁর ছেলে রনবীর কাপুর। তিনি জানান, "ছেলে রনবীর কাপুর দেশে না থাকায়, তিনি বিনোদ খান্নার শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন নি। নয়তো বনোদ খান্নার শেষকৃত্যে রনবীরের উপস্থিত না থাকার কোনও প্রশ্নই ওঠেনা।"

ঋষি কাপুরের অভিমান

ঋষি কাপুরের অভিমান

বিনোদ খান্নার মৃত্যুতে তরুণ প্রজন্মের অনুপস্থিতি নিয়ে খুবই অনুতপ্ত ঋষি কাপুর। অভিমানের সুরে ঋষি জানিয়েছেন, " আমায় তৈরি থাকতে হবে যে , যখন আমি থাকব না তখন কেউ আমাকে হয়তো কাঁধ দিতেও আসবে না। আমি আজকের প্রজন্মের তারকাদের ওপর ক্ষুব্ধ।"

শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিতাভ

শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিতাভ

বিনোদ খান্নার শেষকৃত্যে, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সপুত্র অমিতাভ বচ্চন। বিনোদ খান্নার মৃত্যুতে কতটা গভীরভাবে তিনি শোকাহত , তা তার চোখমুখেই ফুটে ওঠে গতকাল। নিজের ব্লগে , অমিতাভ রোমন্থন করেন তাঁর ছবি 'অমর আকবর অ্যান্টানি' -এর সহ অভিনেতার বহু স্মৃতি। সেই ছবিতে, বিনোদ ও অমিতাভের সঙ্গে অভিনয় করেন ঋষি কাপুরও।

শোকস্তব্ধ গুলজার

শোকস্তব্ধ গুলজার

১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত বিনোদ খান্না অভিনীত ছবি 'অচানক' পরিচালনা করেছিলেন গুলজার। দুজনের বন্ধুত্বের সম্পর্ক খুবই গভীর। আর বন্ধু বিনোদের শেষযাত্রাতেও উপস্থিত থেকেছেন পরিচালক গীতিকার গুলজার।

উপস্থিত ছিলেন অক্ষয় ও রাহুল খান্না

উপস্থিত ছিলেন অক্ষয় ও রাহুল খান্না

মুম্বইয়ে বিনোদ খান্নার শেষকৃত্যে স্বাভবিকভাবেই হাজির ছিলেন তাঁর সন্তানরা। উপস্থিত ছিলেন বিনোদের ছেলে বলিউড তারকা অক্ষয় ও রাহুল খান্না।

শেষকৃত্যে দেখা গেল জ্যাকি শ্রফকেও

শেষকৃত্যে দেখা গেল জ্যাকি শ্রফকেও

বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ সহ আরও অনেকেই হাজির ছিলেন বিনোদ খান্নার অন্তিম যাত্রায়। সরোজ খান, কবীর বেদী সহ একাধিক বর্ষীয়ার বলিউড তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+