রাজ-শুভশ্রীর বিয়ের প্রসঙ্গে কী জানালেন মিমি! মুখ খুললেন 'ক্রিসক্রস'-এর অভিনেত্রী
বেশ কিছুদিন পায়ের চোটে যান্ত্রণায় কাবু ছিলেন মিমি। তবে আপাতত তিনি 'ব্যাক টু প্যাভেলিয়ান'। জোরকদমে চলছে তাঁর ছবি 'ক্রিসক্রস'-এর প্রচার। রয়েছে তাঁর 'ভিলেন' ছবিটির শ্যুটিংএর ব্যস্ততাও।
বেশ কিছুদিন পায়ের চোটে যান্ত্রণায় কাবু ছিলেন মিমি। তবে আপাতত তিনি 'ব্যাক টু প্যাভেলিয়ান'। জোরকদমে চলছে তাঁর ছবি 'ক্রিসক্রস'-এর প্রচার। রয়েছে তাঁর 'ভিলেন' ছবিটির শ্যুটিংএর ব্যস্ততাও।

এক প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিমির কাছে প্রশ্ন ছিল রাজ-শুভশ্রীর বিয়েতে তাঁকে নিমন্ত্রণ করা হয়েছিল কী না! এই প্রশ্নের উত্তরে মিমি সোজা সাপ্টা জবাব দেন। স্পষ্ট জানিয়ে দেন না। এরপরই তাঁকে প্রশ্ন করা হয় , দেবের নিমন্ত্রণ প্রসঙ্গে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন বয়ফ্রেন্ড দেবের নিমন্ত্রণ ছিল রাজ-শুভশ্রীর বিয়েতে। সেখানে মিমির কেন ছিলনা নিমন্ত্রণ, তা নিয়ে ওঠে প্রশ্ন। মিমি উত্তরে জানান, এই বিষয়টি রাজ ও শুভশ্রীই ভালো বলতে পারবেন!
উল্লেখ্য, আগামী মাসেই মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তীর ছবি 'ক্রিসক্রস'। মাল্টিস্টারকাস্টের এই ছবি তুলে ধরেছে ভিন ভাবনার ভিন্ন মহিলার কাহিনি। মিমি ছাড়াও ছবিতে অভিনয় করছেন সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার , জয়া আহসান সহ একাধিক তারকা। ছবিতে বহ বছর পর দেখা যাবে 'গানের ওপারে' জুটি মিমি ও অর্জুন চক্রবর্তীকে।












Click it and Unblock the Notifications