সপ্তাহ খানেকের মধ্যে বিয়ে নিয়ে বিতর্ক, কীভাবে পরিস্থিতি সামলাবেন দীপিকা-রণবীর

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর বিয়ে নিয়ে জোর ঝামেলা শুরু হয়ে গেল। বিয়ের সপ্তাহও কাটল না, তারমধ্যে দীপবীর বিয়ে নিয়ে পড়েছেন জোর ঝামেলায়।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর বিয়ে নিয়ে জোর ঝামেলা শুরু হয়ে গেল। বিয়ের সপ্তাহও কাটল না, তারমধ্যে দীপবীর বিয়ে নিয়ে পড়েছেন জোর ঝামেলায়। পরিস্থিতি এতটাই জটিল যে এই বিতর্কের জল আরও অনেকদূর গড়ানোর সম্ভাবনা রয়েছে।

সপ্তাহ খানেকের মধ্যে বিয়ে নিয়ে বিতর্ক, কীভাবে পরিস্থিতি সামলাবেন দীপিকা-রণবীর

দুই সম্প্রদায়ের মত অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৪ নভেম্বর হয়েছিল কোঙ্কনি মতে ও ১৫ নভেম্বর সিন্ধি মতে বিয়ে করেন দু'জনে। এই সিন্ধি মতেই বিয়েকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, শিখ ধর্ম-এর নিয়মানুযায়ী বিয়ে গুরুদুয়ারেই হতে হবে। কিন্তু ইটালির লেক কোমো-তে রিসর্টে সিন্ধি মতে বিয়ে করেন রণবীর ও দীপিকা।

অভিযোগ এই সিন্ধি মতে বিয়ে করতে গিয়ে 'আনন্দ কারাজ' নামে আচারে শিখ ধর্ম-এর ভাবনার মর্যাদাহানি হয়েছে। গুরু গ্রন্থ সাহিব-কে গুরুদুয়ারের বাইরে কেন নিয়ে যাওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে আখাল তখত।

ইটালির শিখ সম্প্রদায়ের প্রেসিডেন্ট বিষয়টি আখাল তখত জাতেদার-এ জানিয়েছেন। প্রয়োজনে বিষয়টি নিয়ে আরও অনেকদূর তারা যাবেন বলেও এক সর্বভাবরতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এদিকে, আখাল তখত থেকেও নাকি জানানো হয়েছে, অভিযোগ জমা পড়লেই বিষয়টিতে পাঁচ জন বিশিষ্ট ধর্মগুরুর পরামর্শ নেওয়া হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-কেউই এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। রবিবারই দু'জনে মুম্বই ফিরেছেন এবং আপাতত বেঙ্গালুরু ও মুম্বই-এর রিসেপশন দেওয়া নিয়ে জোর ব্যস্ত।

আখাল তখত হল শিখদের সর্বোচ্চ ক্ষমতাধারী একটি আসন। শিখদের যে ৫টি তখত আছে, তারমধ্যে এটি অন্যতম। অমৃতসরের স্বর্ণমন্দিরে এটি অবস্থিত। গুরু হরগোবিন্দ এটি তৈরি করেছিলেন। সেই আখাল তখতে এখন দীপিকা ও রণবীর-এর বিয়ে নিয়ে অভিযোগ দাখিল হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+