ফের সঙ্গীত জগতের নক্ষত্র পতন! গায়ক বাপ্পি লাহিড়ির শেষ রেকর্ড করা গানটি কী, জানেন আপনি
ফের সঙ্গীত জগতের নক্ষত্র পতন! গায়ক বাপ্পি লাহিড়ির শেষ রেকর্ড করা গানটি কী, জানেন আপনি
সঙ্গীত জগতে আজ আবার অপূরণীয় ক্ষতি। প্রয়াত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি মুম্বইয়ের CritiCare হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। কিছুদিন আগে বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়েছিল দেশবাসী। গতকাল মারা গিয়েছেন গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ সঙ্গীতের জগতে ফের নক্ষত্র পতনে মন ভারাকান্ত হয়ে উঠেছে দেশবাসীর।

কোন সিনেমায় গায়ক শেষ গানটি গেয়েছিলেন
গত বছর এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর পর থেকে তিনি সম্পূর্ণ বেড রেস্টে ছিলেন। যদিও তারপর তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। ‘বাঘি ৩' সিনেমায় তিনি শেষ গান গেয়েছিলেন। সেটাই তার লাস্ট রেকর্ড। ছবিটিতে অভিনয় করেছিলেন অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

‘আঁখ মারু তোহ’ গানে মন কেড়েছিলেন শ্রোতাদের
১৯৮৪ সালের তোহফা চলচ্চিত্রের বাপ্পি লাহিড়ির ‘আঁখ মারু তোহ' গানের রিমিক্সে মন কেড়েছিলেন শ্রোতাদের। গানটির সংস্করণ করেছিলেন তানিষ্ক বাগচী, বাপ্পি লাহিড়ি , দেব নেগি ও জোনিতা গান্ধী। মূল গানটি গেয়েছিলেন কিশোর কুমার ও আশা ভোঁসলে।

একাধিক রোগের চিকিৎসা চলছিল সুরকারের
অনেক আগে থেকে গায়ক বাপ্পি লাহিড়ির একাধিক রোগের চিকিৎসা চলছিল। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের শত চেষ্টাও ব্যর্থ হন। আমাদের ছেড়ে পরলোক গমন করলেন বিখ্যাত গায়ক।

সংগীত শিল্পী কিশোর কুমার সম্পর্কে তাঁর মামা
১৯৫২ সালের ২৭ নভেম্বর মাসে তিনি জন্মগ্রহণ করেন। ডাকনাম ছিলআলোকেশ বাপ্পি লাহিড়ি। ১৯৭২ সালে ‘দাদু' নামক একটি ছবিতে তিনি প্রথম কাজ শুরু করেন। বিখ্যাত সংগীত শিল্পী কিশোর কুমার সম্পর্কে সুরকারের মামা। ১৯৭৩ সালে হিন্দি ‘নানহা শিকারী' ছবিতে বাপ্পি লাহিড়ি প্রথম গীত রচনা করেছিলেন। তারপর তিনি তাহির হুসেনের ‘জখমী' ছবিতে কাজ করেন। সেখান থেকে তিনি জনপ্রিয় হতে শুরু করেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত লাখো শ্রোতা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications