Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একই ফ্রেমে চিরঞ্জিৎ ও কমলেশ্বর, শুটিং শুরু হচ্ছে থ্রিলার ছবি ‘‌মৃত্যুর রং ধূসর’‌–এর

একই ফ্রেমে চিরঞ্জিৎ ও কমলেশ্বর

নতুন অবতারে দেখা যাবে চিরঞ্জিৎকে। তদন্তকারী অফিসারের ভূমিকায় দেখা যাবে এবার অভিনেতাকে। এরকমই এক গল্প নিয়ে এবার নতুন ছবি তৈরি করছেন পরিচালক বিক্রম আদিত্য অর্জুন। ছবির গল্পে দেখা গিয়েছে যে শহর কলকাতায় একের পর এক খুন হয়ে চলেছে তরুম–তরুণীরা। স্থানীয় পুলিশ–প্রশাসন নাজেহাল। তখন এই ঘটনার তদন্তের ভার নেন চিরঞ্জিৎ চক্রবর্তীকে।

একই ফ্রেমে চিরঞ্জিৎ ও কমলেশ্বর, শুটিং শুরু হচ্ছে থ্রিলার ছবি ‘‌মৃত্যুর রং ধূসর’‌–এর


চিরঞ্জিৎ অভিনীত ছবির নাম '‌মৃত্যুর রং ধূসর’‌। তবে ছবিতে আরও একটি চমক হল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। এই ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তবে এই সিনেমায় কমলেশ্বর ও চিরঞ্জিতের পাশাপাশি এক ঝাঁক নতুন অভিনেতা–অভিনেত্রীদের দেখা যাবে। এক সংবাদমাধ্যমকে চিরঞ্জিৎ বলেছেন, '‌এই থ্রিলার ছবিতে ক্রাইম বিভাগের চিফের চরিত্রে অভিনয় করছি। চিত্রনাট্য পড়ে বেশ ইন্টেরেস্টিং লেগেছে। তাই হ্যাঁ করেছি। আপাতত, এই চরিত্র নিয়ে ভাবছি। আশা করছি আমার চরিত্র দর্শকদের ভালো লাগবে। আমার কাছেও একেবারে নতুন এই চরিত্রটি।’‌ পরিচালক জানিয়েছেন যে এই ছবিতে বিস্তর চমক রয়েছে। ছবির গল্প যতই এগোবে ততই রহস্য–উত্তেজনা বাড়তে দেখা যাবে। চিরঞ্জিৎকেও বহুদিন পর বড় পর্দায় দেখা গিয়েছে।

গত ৭ নভেম্বর এই ছবির শুভ মহরৎ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, চলতি মাসের ২১ তারিখ থেকেই এই ছবির শুটিং শুরু হয়ে যাবে। শুটিং হবে কলকাতা ও তার আশপাশের জায়গাগুলিতে। ছবির গানগুলিও দারুণ হবে বলে আশা করছেন পরিচালক। রূপম ইসলাম ও দেব অরিজিৎ গেয়েছেন গানগুলি। আগামী বছর মুক্তি পাবে এই ছবিটি। প্রসঙ্গত, 'হরিপদ হরিবল' ছবির সাফল্যের পর, ফের নতুন ছবি প্রযোজনা করতে চলেছে 'প্রাগ ফিল্মস অ্যান্ড সিনেমিডিয়া’। সাইকোলজিক্যাল থ্রিলার এই ছবি। গল্পের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য এবং রোমাঞ্চ। 'শ্যাডো অফ দ্য ডেভিল সিরিজ'র দশটি পার্ট-এর মধ্যে এটি হল প্রথম অংশ। শেষ পর্যন্ত খুনি কি ধরা পড়বে? এই সিরিয়াল কিলিংয়ের পিছনে রহস্যটা কী? সেই নিয়ে এগোবে ছবির গল্প।

কিছুদিন আগেই এক সাক্ষাতকারে চিরঞ্জিৎ বলেছিলেন যে বিদেশি সিনেমার ধাঁচে বাংলা ছবি বানানোর জন্যই দর্শক হলে আসছে না। তবে তাঁর একটাই অভিযোগ, দর্শক পুরনো বাংলা সিনেমা দেখা বন্ধ করে দিয়েছে। এবারের পুজোতেই মুক্তি পেয়েছে চিরঞ্জিতের সিনেমা 'ষড়রিপু ২: যতুগৃহ’। দর্শকদের মধ্যে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রথম পার্টটি যতটা সকলের মন জয় করতে পরেছিল, দ্বিতীয় পার্টের ক্ষেত্রে তেমনটা হয়নি। ছবিতে চিরঞ্জিত ছাড়াও অভিনয় করেছিলেন শ্বাশ্বত চট্টোপাধ্যায় ও অরুণিমা ঘোষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+