'গুন্ডে'র গুন্ডামি দিয়ে ভালবাসার দিন কাটান

দেশের ২০০০টি বড়পর্দায় আজ মুক্তি পেয়েছে 'গুন্ডে'
আজই মুক্তি পেয়েছে আলি আব্বাস জাফরের গুন্ডে ছবিটি। প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং, অর্জুন কাপুর অভিনীত ছবিটি কলকাতার প্রেক্ষাপটে তৈরি। তাই বাঙালি দর্শকের একটা আলাদা টান থাকাটা স্বাভাবিক। তার উপরে ক্যাবেরে ডান্সারের ভূমিকায় প্রিয়াঙ্কা। সব মিলিয়ে জমাটি ছবি গুণ্ডে। দেশের ২০০০টি বড়পর্দায় আজ মুক্তি পেয়েছে ছবিটি।
বিশিষ্ট বাণিজ্য বিশ্লেষক রাজেশ থরানির অনুমান প্রথম দিনেই ভাল ব্যবসা করবে ছবিটি। এই ছবিটিকে আলাদা মর্যাদা দিতে চাইছে যশরাজ ফিল্মসও। কারণ যশ চোপড়ার শেষ শোনা স্ক্রিপ্ট এটি। এবং তার খুব পছন্দও হয়েছিল চিত্রনাট্যটি।
১৯৭০-এর পশ্চিমবঙ্গে বালা-বিক্রম ঠিক যেন জয় আর বীরু। কীভাবে অল্প সময়ের মধ্যে কয়লা চোর থেকে দুই বন্ধু কালো বাজারের বেতাজ বাদশা হয়ে ওঠে তাই দেখানো হয়েছে ছবিতে।












Click it and Unblock the Notifications