আবারও নতুন সিনেমায় দেখা মিলবে বনি ও আয়ুষী জুটির, তবে কোন সিনেমায়?

আবারও নতুন সিনেমায় দেখা মিলবে বনি ও আয়ুষী জুটির, তবে কোন সিনেমায়?

টলিউডে বেশ জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত আর সেই সঙ্গে নায়িকা আয়ুষী তালুকদারকেও প্রায় সকলেই চেনেন। তারা আগে একবার সিনেমা করেছেন। আবারও তারা বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন। নতুন সিনেমার নাম 'আর্চির গ্যালারি'। ছবিটি পরিচালনায় রয়েছেন পরিচালক প্রমিতা ভট্টাচার্যকে।

আবারও নতুন সিনেমায় দেখা মিলবে বনি ও আয়ুষী জুটির, তবে কোন সিনেমায়?


এর আগে 'আম্রপালি' সিনেমায় একসঙ্গে কাজ করেছেন বনি ও আয়ুষী। তাদের জুটিকে সেসময় খুব পছন্দ করেছেন অনুগামীরা। এবার আবার নতুন ছবিতে ফের একসঙ্গে জুটি বাধবেন তারা। জানা গিয়েছে, পরিচালক এফটিআইআই থেকে তিনি পরিচালনা নিয়ে পড়াশোনা করেছেন।

তবে,প্রশ্ন হল আসন্ন ছবির গল্প কি নিয়ে? একটি ছেলের জীবনকাহিনী নিয়ে গড়ে উঠবে সিনেমাটি। সিনেমায় অভিনেতার চরিত্রের নাম হবে আর্চি। যে চরিত্রে অভিনয় করছেন নায়ক বনি সেনগুপ্ত। তাঁর বিপরীতেই থাকবেন নায়িকা আয়ুষী তালুকদার। কেমন হবে ছবিটি? আবার নায়িকার দেখা মিলবে, কর্পোরেট অফিসে চাকুরি করবেন তিনি। সিনেমায় আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত। তিনিই ছবিতে নায়কের পিতার চরিত্রে অভিনয় করবেন তিনি। কেমন হবে নতুন সিনেমাটি, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।

অপর দিকে, এবার ওম দেবলীনার এক নতুন ছবি আসছে। তা নিয়ে উদগ্রীব সকলে। ছবির নাম 'জোকার’। সেখানে ভাই ও বোনের চরিত্রে অভিনয় করবেন তাঁরা। ছবিটির পরিচালক ঋক চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে চিকিৎসক অভিনেতা বি ডি মুখোপাধ্যায়কে। বড় পর্দায় এই প্রথম ডেভিউ করতে চলেছেন অভিনেতা ইন্দ্রনীল চৌধুরীও। তাঁকে আসন্ন সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে।

কিন্তু প্রশ্নটা গল্পটা ঠিক কী নিয়ে! এক মধ্যবিত্ত সাধারণ মায়ের সাধারণ পুত্র সে। যে ছেলে চোখের সামনে মাকে অন্যায়ের শিকার হতে দেখেছে। চোখের সামনে বোনের ধর্ষণ হতে দেখেছে। সমাজের চোখে সে আজ বেজন্মা। এ ভাবেই দিনের পর দিন বিনা প্রতিবাদে সব সহ্যের পরে এক দিন প্রতিবাদে ফেটে পড়ে সে। আইন তুলে নেয় নিজের হাতে। তার ভিতর থেকে বেরিয়ে আসে 'জোকার’। যে নিজের মতো করেই সকলকে শাস্তি দিতে শুরু করেন । ছবিটি রিলিজ হবে সিনেরিও ফিল্মসের ছাতায়, ইন্দ্রনীল চৌধুরীর প্রযোজনায়। কেমন হবে আসন্ন সিনেমাটি! সেদিকেই তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+