বিবাহবার্ষিকীতে শ্রীদেবীকে এভাবে স্মরণ করলেন বনি! দেখুন ভিডিও

পূর্ণ হয়েছে ২২ বছরের বিবাহিত জীবন। কিন্তু এই ২২টি বছরের লম্বা সফরের মধ্যে সদ্য হারিয়েছেন সহযাত্রী স্ত্রীকে। স্বভাবতই ভারাক্রান্ত বনি কাপুর।

পূর্ণ হয়েছে ২২ বছরের বিবাহিত জীবন। কিন্তু এই ২২টি বছরের লম্বা সফরের মধ্যে সদ্য হারিয়েছেন সহযাত্রী স্ত্রীকে। স্বভাবতই ভারাক্রান্ত বনি কাপুর। শ্রীদেবীর মৃত্যুর পর থেকে একাধিক অনুষ্ঠানে বা পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকে হাসিখুশি দেখালেও, প্রযোজক বনি কাপুর এখনও স্ত্রী বিয়োগের ক্লান্তি কাটিয়ে উঠতে পারেননি। আর আরও একবার তা স্পষ্ট করে দিলেন বনি।

বিবাহবার্ষিকীতে শ্রীদেবীকে এভাবে স্মরণ করলেন বনি! দেখুন ভিডিও

বনি কাপুর ও শ্রীদেবীর বিয়ের ২২ বছর পূর্ণ হয়েছে গতকাল। আর সেই উপলক্ষ্যে স্ত্রী শ্রীদেবীকে স্মরণ করে একটি ভিডিও আপলোড করেন বনি। ভিডিও জুড়ে শুধুমাত্র শ্রীদেবী। শেষবার শ্রীদেবীকে কোন অনুষ্ঠানে দেখা গিয়েছএ, পরিবারের সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক, খোশ মেজাজে থাকলে শ্রীদেবী কেমন উপভোগ করতেন সময়কে সমস্ত ধরা পড়েছে এই ভিডিওতে। ভিডিওটি পোস্ট করে এক মর্মস্পর্শী বার্তাও লিখে দিয়েছেন বনি কাপুর।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে বাথটবে পড়ে প্রয়াত হন শ্রীদেবী। ভারতীয় চলচ্চিত্রের এই স্বনামধন্য নায়িকার মৃত্যুতে হতবাক হয়ে যায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। এই শোক মেনে নিতে পারেননি তাঁর পরিবারের সদস্যরাও। শোকে কাতর হয়ে যান শ্রীদেবী কন্যা জাহ্নবী ও খুশি। এরপর ফের একবার জীবনের মূল স্রোতে ফেরার চেষ্টা করতে থাকেন বনি ও তাঁর কন্যারা। তবুও শ্রীদেবীকে হারানোর শোক তাঁদের কাছে আজও করুণ বাস্তবকে লিখে রেখে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+