Bollywood: বলিতারকাদের মাত্রাতিরিক্ত পারিশ্রমিক নিয়ে এবার মুখ খুললেন করণ জোহর
কেউ নিচ্ছেন ৮০ কোটি তো কেউ নিচ্ছেন ১০০ কোটি। সম্প্রতি বলিউড তারকাদের মাত্রাতিরিক্ত পারিশ্রমিক চমক তৈরি করেছে। এরই মধ্যে এই নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক অনুরাগ কশ্যপ। তিনি প্রথম একটি সাক্ষাৎকারে বলিউড তারকাদের মাত্রাতিরিক্ত ফি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপরে এই নিয়ে মুখ খুলেছেন বলিউডের আরেক প্রথমসারির পরিচালক করণ জোহর।
তিনি বলেছেন ওপেনিং ডে-তে যে ছবির কালেকশন ৩.৫ কোটি টাকা হয়। সেই ছবির অভিনেতা একাই নিয়ে যান ৩৫ কোটি টাকা। তাহলেই বুঝতে পারছেন এখন ছবি তৈরি করা কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সব কিছুর দাম বা়ড়ছে যার কারণে ছবি তৈরির খরচও অস্বাভাবিক হারে বাড়ছে। তার উপরে তারকাদের পারিশ্রমিক আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে।

তিনি বলেছেন বলিউডে এমন কিছু তারকা রয়েছেন তাঁরা চাঁদ তারা এনে দেওয়ার দাবি পর্যন্ত করতে পারেন। এতোটাই তাঁদের ডিমান্ড। একদিকে ছবি তৈরির খরচ। তার উপর মার্কেটিংয়ের খরচ। তারপরে আবার তারকাদের মাত্রাতিরিক্ত পারিশ্রমিক। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে বলিউডে।
বলিউডে ছবি তৈরি করাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পরিচালক। গতবছরে তাঁর করি অউর রানি কি প্রেম কাহানি সুপার হিট হয়েছিল বক্স অফিসে। তাঁর ছবিকে ছাপিয়ে গিয়েছিল শাহরুখ খানের জওয়ান এবং পাঠান। কিন্তু কোন ছবি চলবে সেটা নির্ভর করে দর্শকদের উপরে। পাঠান, জওয়ান চলেছে মানেই যে দর্শকরা খালি অ্যাকশন সিনেমা পছন্দ করছেন তা নয়। কাজেই লাভের অঙ্ক নির্ভর করে একেবারেই দর্শকদের উপরে।
কিন্তু ছবি তৈরির আগেই তারকাদের পারিশ্রমিক ঠিক হয়ে যায়। কাজেই বক্স অফিসে ছবি চলুক বা না চলুক সেই পরিমাণ টাকা দিতেই হয় তাঁদের। ছবি না চললে কঠিন পরিস্থিতির মধ্য পড়তে হয় পরিচালকদের এমনই মন্তব্য করেছেন করণ জোহর।












Click it and Unblock the Notifications